1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব দিয়ে আমরা বিদায় নেব: ধর্ম উপদেষ্টা খালিদ হোসেন - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক ইন্তেকাল করেছেন শিমুলিয়ায় ইউপি নির্বাচনী হাওয়া, ওয়ার্ডে ওয়ার্ডে নির্বাচন-সংক্রান্ত মতবিনিময় সভা জাতীয় ক্রাইম রিপোর্টার্স সোসাইটি চট্টগ্রাম বিভাগের উদ্যোগ বাঁশখালী বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ মাগুরায় স্ত্রী-সন্তানকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্বামীর মৃত্যু  বন্যায় ভেঙেছে সাতকানিয়ার সড়ক নেটওয়ার্ক, সংস্কারে প্রয়োজন ৩০ কোটি টাকা বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ রক্ষার আহ্বান, নবীনগরে উদ্বোধন করলেন এমপি কর্ণফুলীতে গরু চুরি, মাদক ও বিদ্যালয়ে চুরির ঘটনায় উদ্বেগ আইন-শৃঙ্খলা সভায় টহল জোরদারসহ একাধিক নির্দেশনা ঈদগাঁওয়ে দ্রুতগামী ট্রাক চাপায় শিশু নিহত পারিবারিক কলহের জের লাকসামে গৃহবধূর রহস্যজনক মৃত্যু মাগুরায়  ভাই ভাই বেকারীকে ৬০ হাজার টাকা জরিমানা ও দোকান বন্ধের নির্দেশ দিয়েছে জাতীয় ভোক্তা অধিকার

নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব দিয়ে আমরা বিদায় নেব: ধর্ম উপদেষ্টা খালিদ হোসেন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ২০৮ বার

শাহনেওয়াজ নাজিম, ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি:

অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ.ফ.ম খালিদ হোসেন বলেছেন, ‘আমরা দেশ শাসন করতে চেয়ারে বসিনি। আগামী দিনে যারা শাসন করবেন, তাদের পথ পরিস্কার করতে এসেছি৷’

তিনি বলেন, ‘আমরা অত্যন্ত নাজুক মুহুর্তে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছি। আমাদের রিজার্ভ নাই। রাজনৈতিক অস্থিতিশীলতা। আইন শৃঙ্খলার অবনতি। এমন এক মুহুর্তে আমরা দায়িত্ব নিয়েছি। ধীরে ধীরে অবস্থার উন্নতি হচ্ছে।’ গতকাল বিকালে ফটিকছড়ির জামিয়া ইসলামিয়া ওবাইদিয়া নানুপুর মাদ্রাসায় এক বিশেষ সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন৷
এ সময় তিনি আরো বলেন, ‘বেশিদিন রাষ্ট্র ক্ষমতায় থাকার ইচ্ছা আমাদের সরকারের নেই। সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে নতুন নেতৃত্বের হাতে এ দেশের ক্ষমতা হস্তান্তর করে আমরা বিদায় নিবো৷ জনগণকে মনে রাখতে হবে, বর্তমান সরকার ব্যর্থ হলে দেশ বিপর্যয়ের মুখে পড়বে।’

মাদ্রাসার মহাপরিচালক আল্লামা শাহ্ সালাউদ্দিন নানুপুরীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপদেষ্টা আ ফ ম খালিদ হোসাইন আরো বলেন, ‘দেশের বিরুদ্ধে যে কোন ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দিতে প্রস্তুত আলেমসমাজ। ভবিষ্যতে আলেমসমাজের বিরুদ্ধে দেশ-বিদেশী চক্রান্ত রুখে দেয়ার জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান তিনি। মূফতী মাওলানা শওকতের সঞ্চালনায় এতো উপস্থিত ছিলেন, ইউএনও মোজাম্মেল হক চৌধুরী, ওসি নুর মোহাম্মদ, হেফাজতে ইসলামের নায়েবে আমির আল্লামা শাহ্ আইয়ুব বাবুনগরী, মাওলানা শাহ্ কুতুব উদ্দিন নানুপুরী প্রমূখ।

নাজিম উদ্দিন (শাহনেওয়াজ)
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net