ঢাকা   ১০:৪৪:৫৬ পিএম, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে মসজিদের মোতাওয়াল্লি নিয়োগ নিয়ে ভাই-বোনের বিরোধ, ভাই ইব্রাহিমের বিরুদ্ধে একাধিক অভিযোগ কোম্পানীগঞ্জে হোমল্যান্ড আবাসন লিঃ এর আয়োজনে উৎসবমুখর ফ্যামেলী ডে অনুষ্ঠান অনুষ্ঠিত  ধর্মীয় সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ’ লাকসামে কঠিন চীবর দানোৎসবে এমপি আবুল কালাম নোয়াখালীতে বেগমগঞ্জে ড. ইউনুসের গ্রামীণ ব্যাংকে হামলা ও অগ্নিসংযোগ  মাগুরায় মানবতার সেবায় সব্দালপুর ক্লিনিকের উদ্যোগে পাড়ায় পাড়ায় মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পাচ্ছেন হাজারো শত মানুষ নোয়াখালীর চাটখিলে ‘ওপরের নির্দেশ’ বলে ৮টি ইউপিতে তালা দিলো যুবদল-ছাত্রদল দুপুরে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‌‌‘আকভান’, যেসব জেলায় ঝড়বৃষ্টির আভাস আগুন-সহিংসতা চলছেই গাড়ি বিক্রির পর মালিকানা হস্তান্তর না করে প্রতারণার অভিযোগ, সিদ্ধিরগঞ্জ থানায় ইলিয়াছ ভূঁইয়ার লিখিত অভিযোগ হাতিয়ায় কৃষি অফিসে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

চৌদ্দগ্রামে মাঙ্কি ফক্স ভাইরাসে আক্রান্ত হয়ে দুবাই প্রবাসী কামালের মুত্যু, স্বাস্থ্যবিধি মেনে দাফন সম্পন্ন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪
  • ৩৪৫ বার
  • ৫ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

সংযুক্ত আরব আমিরাতের শারজাহতে মাঙ্কি ফক্স ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৯ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেছে কুমিল্লার চৌদ্দগ্রামের কামাল হোসেন (৩৮)। সে উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের মেষতলা গ্রামের উত্তর পাড়ার মো: নজির আহমেদের ছেলে। মৃত্যুকালে স্ত্রী, দুই মেয়ে, পিতা, ভাই-বোন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছে সে। বিদেশের মাটিতে মরণব্যাধি মাঙ্কি ফক্স ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করায় লাশ দেশে আনার পর স্বাস্থ্যবিধি জটিলতায় পরিবারের সদস্যরা তাকে এক নজর দেখতেও পারেননি। এ আক্ষেপে পরিবারের সদস্যরা পুড়ছে। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শুক্রবার (১১ অক্টোবর) সকালে কামাল হোসেনের লাশ দেশে আনা হয় এবং কড়া পুলিশি নিরাপত্তায় ও স্বাস্থ্য বিষয়ক সরকারি নির্দেশনা মেনে সর্বোচ্চ সতর্কতার সাথে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রহমত উল্লাহ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো: গোলাম কিবরিয়া টিপু সহ চৌদ্দগ্রাম থানা পুলিশের একটি টিম।

নিহত কামাল হোসেনের পিতা নজির আহমেদ ও বড় ভাই জামাল হোসেন জানান, বৃহস্পতিবার রাত এগারটায় লাশ নিয়ে ঢাকা বিমানবন্দর থেকে রওনা দিয়ে সকাল সাতটায় গ্রামের বাড়িতে পৌঁছাই। পরে উপজেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী শুক্রবার (১১ অক্টোবর) সকাল ৮টায় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

নিহত কামাল হোসেনের পরিবার সূত্রে আরো জানা গেছে, সাড়ে পাঁচ বছর পূর্বে জীবিকার তাগিদে স্ত্রী-সন্তান ও স্বজনদের রেখে দুবাইতে যান। সেখানে দীর্ঘদিন ধরে কাজ করছিলেন। আয়ে পরিবারও বেশ ভালোই চলছিলো। গত সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে কামাল হোসেনের শরীরে ফক্স উঠে। পরে ডাক্তার জানায় সে মাঙ্কি ফক্স ভাইরাসে আক্রান্ত। একপর্যায়ে ২৯ সেপ্টেম্বর স্ট্রোক করে কামাল হোসেন হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় নিহত হয়েছে।

চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো: গোলাম কিবরিয়া টিপু বলেন, গত ২৯ সেপ্টেম্বর আরব আমিরাতের শারজাহতে চিকিৎসাধিন অবস্থায় মাঙ্কি ফক্সে আক্রান্ত্র কামাল হোসেন নিহত হন। এটি ছোঁয়াছে ভাইরাস। এ ভাইরাসে মৃত্যু ঝুঁকিও রয়েছে। তবে, বাংলাদেশে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত রোগি সনাক্ত হয়নি। সেজন্য লাশ দাফনে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছে।

চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রহমত উল্লাহ জানান, সংযুক্ত আরব আমিরাতে মাঙ্কি ফক্সে আক্রান্ত হয়ে মারা যাওয়া চৌদ্দগ্রামের যুবক কামাল হোসেনের লাশ স্বাস্থ্য মন্ত্রণালয় এবং জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী দাফন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি