ঢাকা   ০১:০৫:৩৫ এএম, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে মসজিদের মোতাওয়াল্লি নিয়োগ নিয়ে ভাই-বোনের বিরোধ, ভাই ইব্রাহিমের বিরুদ্ধে একাধিক অভিযোগ কোম্পানীগঞ্জে হোমল্যান্ড আবাসন লিঃ এর আয়োজনে উৎসবমুখর ফ্যামেলী ডে অনুষ্ঠান অনুষ্ঠিত  ধর্মীয় সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ’ লাকসামে কঠিন চীবর দানোৎসবে এমপি আবুল কালাম নোয়াখালীতে বেগমগঞ্জে ড. ইউনুসের গ্রামীণ ব্যাংকে হামলা ও অগ্নিসংযোগ  মাগুরায় মানবতার সেবায় সব্দালপুর ক্লিনিকের উদ্যোগে পাড়ায় পাড়ায় মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পাচ্ছেন হাজারো শত মানুষ নোয়াখালীর চাটখিলে ‘ওপরের নির্দেশ’ বলে ৮টি ইউপিতে তালা দিলো যুবদল-ছাত্রদল দুপুরে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‌‌‘আকভান’, যেসব জেলায় ঝড়বৃষ্টির আভাস আগুন-সহিংসতা চলছেই গাড়ি বিক্রির পর মালিকানা হস্তান্তর না করে প্রতারণার অভিযোগ, সিদ্ধিরগঞ্জ থানায় ইলিয়াছ ভূঁইয়ার লিখিত অভিযোগ হাতিয়ায় কৃষি অফিসে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

রাউজানে কোন মাদক কারবারি ও সন্ত্রাসীদের স্থান নেই

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ৪৯১ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

রাউজান প্রতিনিধি:

সবাই মিলে মাদকমুক্ত সমাজ ও দেশ গড়ি ” এই স্লোগানে রাউজানের ৪ নং গহিরা ইউনিয়ন বিএনপির অঙ্গসংগঠন ও সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে মাদক বিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার ( ৫অক্টোবর) বিকেলে মাদক বিরোধী র‍্যালিটি আতুনিরঘাটা থেকে শুরু করে  নতুন হাট বাজারে এসে সমাবেশের মাধ্যমে সমাপ্তি হয়। ৪ নং গহিরা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মিয়াজি মুহাম্মদ জাহাঙ্গীর সভাপতিত্বে ও গহিরা ইউনিয়ন যুবদল নেতা মুহাম্মদ শাখাওয়াত হোসেন কাজলের সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন রাউজান উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ দিদারুল আলম।,

আরও বক্তব্য রাখেন  সাবেক মেম্বার নাজিম উদ্দীন, দৌলত মেম্বার, সালাউদ্দিন মেম্বার, জাহেদ মেম্বার,  বিএনপি নেতা আবুল মনছুর,মাহাবু সওদাগর, বাবুল সওদাগর, তাজ উদ্দিন, আবদুল কাদের, যুবদল নেতা আলী আকবর, শাহাবুদ্দিন, আবু জাফর, গোলাম মোস্তফা সোহেল,সেলিম উদ্দিন,   নোয়াজিশপুর যুবদল নেতা শাহাবুদ্দিন,মামুন চৌধুরী,সেলিম উদ্দিন,  নোয়াজিসপুর ইউনিয়ন বিএনপি নেতা মুছা,সরওয়ার শাহেদ, আব্দুস সালাম, রাউজান উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোহাম্মদ ফরিদ উদ্দিন, মোরশেদ, আহমদ হোসেন, হারুন, ইলিয়াস, আমির প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর নির্দেশ রাউজানে কোন মাদক কারবারি ও সন্ত্রাসীদের স্থান নেই।মাদক যুব সমাজ ধ্বংসের অন্যতম কারণ। সবাইকে মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে ও মাদকের কুফল সম্পর্কে সবাইকে সচেতন করতে এই সমাবেশ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি