1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
খুটাখালী মেদাকচ্ছপিয়ায় বন বিভাগের অভিযান, গুড়িয়ে দিয়েছে নারী মেম্বারের নির্মিত বাড়ী - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
স্পিকারের স্ত্রী দিলারা হাফিজ মারা গেছেন জ্বালানি তেল তদারকিতে পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ খেলাধুলা তরুণদের মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখে -সফিকুর রহমান  মাগুরার শ্রীপুরে দু-গ্রুপের সংঘর্ষে আহত ১২, স্টাইলস্মিথ স্যান এ্যাপারলেস গার্মেন্টসে ভাংচুর ঈদগাঁওয়ে পিতা-পুত্রের বাগবিতণ্ডা, বাবার মৃত্যু নিয়ে রহস্য কুমিল্লায় বাসচাপায় ৫ জন নিহত, একই পরিবারের ৪ সোনারগাঁয়ে জামায়াতের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপন মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের বিরুদ্ধে ইউপি সদস্য নুরুল হুদার প্রতিবাদ কোম্পানীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত  সোনারগাঁয়ে নানা আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন

খুটাখালী মেদাকচ্ছপিয়ায় বন বিভাগের অভিযান, গুড়িয়ে দিয়েছে নারী মেম্বারের নির্মিত বাড়ী

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ১৭০ বার

ঈদগাঁও প্রতিনিধি।

কক্সবাজার উত্তর বনবিভাগের ফুলছড়ি রেঞ্জের মেদাকচ্ছপিয়া জাতীয় উদ্যানে নির্মিত

অবৈধ স্থাপনা ঘরের দেয়াল ভেঙে গুড়িয়ে দেয়া হয়েছে। ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তা হুমায়ূন আহমদের নির্দেশে চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের ২নং ওয়ার্ড মধ্যম মেদাকচ্ছপিয়া গ্রামে ১টি নিমির্ত ঘরের আংশিক অংশ গুড়িয়ে দিয়েছে বনবিভাগের কর্মকর্তারা।

সোমবার দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়। ওই অভিযানে নেতৃত্ব দেন মেদাকচ্ছপিয়া বনবিট কর্মকর্তা এসএম মোস্তাফিজুর রহমান।

নির্মিত ঘরের দেয়াল ভেঙে দেয়ার কথা নিশ্চিত করে তিনি বলেন,তাদের ওই জমিতে সম্প্রতি এলাকার নারী ইউপি সদস্য রাজিয়া সোলতানা বেশক’জন প্রভাবশালীর মদদে বসতঘর দালান তৈরি করে আসছিল। দখলদার স্থানীয় নারী মেম্বারকে

ওই জমি ছেড়ে দিতে বন বিভাগের পক্ষ থেকে কয়েকবার নির্দেশনা দেওয়া হলেও সেটি আমলে নেননি। অবশেষে বন বিভাগের স্টাফ, ভিলেজার ও সিপিজি সদস্যদের নিয়ে অভিযান চালিয়ে বনভুমির জমিতে নির্মিত দালান ঘর ভেঙে দিই।

এ সময় মেদাকচ্ছপিয়া, খুটাখালী, ফুলছড়ি বনবিটের কর্মকর্তা, স্টাফ, ভিলেজার ও সিপিজি দলের সদস্যরা অভিযানে অংশ নেন বলে জানান তিনি।

অভিযোগ উঠেছে ঐ নারী ইউপি সদস্য মেদাকচ্ছপিয়া সহ ব্যবস্থাপনা কমিটির সহ সভাপতি ও আ’লীগ নেত্রী। এ সুবাধে সে কাউকে পরোয়া করে না।

 

তবে অভিযান প্রশ্নবিদ্ধ দাবী করে স্থানীয় ওয়ার্ড মেম্বার রাজিয়া সোলতানা  বলেন, বাড়ির দেয়াল ভেঙে দেয়ার  সময় আমি নিজে তাদের সহযোগিতা করেছি। কেননা আমি স্থানীয় সিএমসি ব্যবস্থাপনা কমিটির দায়িত্ব পালন করে আসছি। আমার জানামতে যৎসামান্য রিজার্ভ জমিতে আমি দীর্ঘদিন ধরে দেখভাল ও দখলে আছি। মুলতঃ এলাকার একটি পক্ষ আমাকে উচ্ছেদ ও হয়রানি করতে বনবিভাগের লোকজনকে ভুলবাল বুঝিয়ে  এ অভিযান চালিয়েছে। এরপরও তিনি সবসময় বন ও বনভুমি রক্ষায় দায়িত্বশীল বলে দাবী করেন।

ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তা হুমায়ুন আহমেদ বলেন, বনবিভাগের জায়গায় কতিপয় অবৈধ দখলদার বসতঘর নির্মাণ করে জায়গা দখলে নেন। বিষয়টি সহকারী বন কর্মকর্তার এসিএফ শীতল পালের নির্দেশে দুপুরে একদল বনকর্মীরা অভিযান চালিয়ে অবৈধ ভাবে গড়ে তোলা বসতঘর ভেঙ্গে দেয়া হয়।

তিনি বলেন, দ্রুত সময়ের মধ্যে ঐ জমি পরিমাপ করা হবে। অবৈধ দখলদারকে বনবিভাগের জায়গা থেকে দখল উচ্ছেদ করে ঐ জায়গা বনবিভাগের নিয়ন্ত্রণে আনা হবে। এনিয়ে বনবিভাগের সংশ্লিষ্ট আইনে দখলদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
৪/১১/২০২৪
সেলিম উদ্দীন, ঈদগাঁও

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net