1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১০ জুন ২০২৬, ০২:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে অপহরণ করে হত্যাচেষ্টা: ভাঙ্গুড়ায় ১০ জনের বিরুদ্ধে আদালতে মামলা পটিয়া প্রেস ক্লাবে প্রকাশ্যে সাংবাদিকদের ওপর হামলা, আহত ১ মাগুরায় জেলা  কারাগারে ব্যতিক্রমধর্মী স্বাস্থ্যসেবা কার্যক্রম প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত গফরগাঁওয়ে তরুণ নাহিয়ান রবিন হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও সুষ্ঠু বিচারের দাবি জানালেন মেয়র প্রার্থী একরাম উল্লাহ গুজব, মানহানি ও ভুয়া কনটেন্ট ঠেকাতে সাইবার সুরক্ষা আইন সংশোধনের উদ্যোগ: স্বরাষ্ট্রমন্ত্রী  রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ চৌফলদণ্ডীতে রাখাইনদের প্রাচীন শ্মশান দখলের অভিযোগ ঈদগাঁওয়ে হাসপাতাল সড়কে হাটু পানি,  বাড়ছে জনদুর্ভোগ মেদাকচ্ছপিয়া ঢালায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ২

চৌদ্দগ্রামে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ২১৫ বার

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে ঘরের জানালার গ্রিলের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে মো: মেহেদী হাসান (২২) নামে এক যুবক আত্মহত্যা করেছে। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করে। নিহত মেহেদী হাসান চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানার পশ্চিম ইছাখালী গ্রামের আব্দুল হাই এর ছেলে। বুধবার বিকালে বিষয়টি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) এ.টি.এম আক্তার উজ জামান।

থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত মেহেদী হাসান উপজেলার ঘোলপাশা ইউনিয়নের উত্তর নোয়াপাড়া এলাকায় জনৈক বাবলু মিয়ার ভাড়া বাসায় দ্বিতীয় তলার দক্ষিণ পাশের একটি কক্ষে বসবাস করতেন। মঙ্গলবার সন্ধ্যায় মেহেদী হাসান দৈনন্দিন কাজ সেরে বাসায় ফিরেন। এরপর ওই বাসার সকলের অগোচরে নিজ কক্ষের জানালার গ্রিলের সাথে ফাঁস লাগিয়ে সে আত্মহত্যা করে। বিষয়টি বুঝতে পেরে আশেপাশের লোকজন ঘটনাটি পুলিশকে জানায়। স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক মো: নাজিম উদ্দিন ভূঁইয়া সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল শেষে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেন। ময়নাতদন্ত ও আইনী প্রক্রিয়া শেষে বুধবার দুপুরে স্বজনদের কাছে নিহতের লাশ হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় চৌদ্দগ্রাম থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু হয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক মো: নাজিম উদ্দিন ভূঁইয়া জানান, আত্মহত্যার সংবাদ পেয়ে উপজেলার ঘোলপাশা ইউনিয়নের নোয়াপাড়া এলাকা থেকে যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়। আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net