ঢাকা   ০১:৩২:০৩ পিএম, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে এমপি ফখরুল ইসলামের গোলটেবিল বৈঠক ফেইক আইডি খুলে অপপ্রচার চালিয়ে সাংবাদিক মান্নান মুন্নার কলম থামানো যাবে না চন্দ্রগঞ্জ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি পরাগ, সম্পাদক রাজু ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রস্তুত রাখবেন যেসব কাগজপত্র জনগণকে সঙ্গে নিয়ে পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের মোকাবিলা করবে বিএনপি: মীর সরফত আলী সপু

পর্বতশৃঙ্গ মাউন্ট আমা দাব্লাম জয় করলেন কিশোরগঞ্জের তানভীর

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ৩৯০ বার
  • ৬ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:

নেপালে অবস্থিত পৃথিবীর অন্যতম অনিন্দ্য সুন্দর ও বিপজ্জনক পর্বতশৃঙ্গ মাউন্ট আমা দাব্লাম জয় করলেন বাংলাদেশি পর্বতারোহী তানভীর আহমেদ শাওন। ৫ম বাংলাদেশি হিসেবে অর্জন করলেন এই বিরল কীর্তি।

শনিবার (২ নভেম্বর) নেপালের স্থানীয় সময় বেলা সাড়ে ১১টায় ২২ হাজার ৩৪৯ ফুট উচ্চতার পর্বত শিখরে বাংলাদেশের লাল সবুজ পতাকা উড়ালেন তানভীর।

অভিযানের অপারেটর স্নোয়ি হরাইজন ট্রেক্স এন্ড এক্সপিডিশন নামক প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী বোধা রাজ ভান্ডারির সূত্র দিয়ে এক বিজ্ঞপ্তির মাধ্যমে পর্বতারোহনের তথ্যটি নিশ্চিত করেছেন তানভীরের ক্লাব ভার্টিক্যাল ড্রিমার্স এর পক্ষ থেকে অভিযানের ব্যবস্থাপনার দায়িত্বে থাকা ফরহান জামান।

এর আগে ২০১৯ ভারতের মানালির মাউন্ট দেও তিব্বা (৬০০১মিটার) এ নিজের সহোদর সোহান আহমেদ তন্ময়ের সাথে অভিযানের মাধ্যমে পর্বতারোহনের শুরু। দুটি ৬০০০ মিটার পর্বত অভিযানে একবার এভালাঞ্চ, আরেকবার চূড়ার মাত্র দেড় শ মিটারের ব্যবধানের নিচ থেকে নেমে আসতে হয়েছিল তাকে।

কিশোরগঞ্জ জেলা শহরের খড়মপট্টি এলাকার এডভোকেট তারেক উদ্দিন আহমেদ আবাদ ও শিক্ষিকা শিরীন আহমেদ শিউলি দম্পতির জ্যেষ্ঠ সন্তান তানভীর। ব্যক্তিগত জীবনে এক কন্যা সন্তানের জনক তানভীর কর্মরত আছেন ভিএফ এশিয়া বাংলাদেশের সিনিয়র প্ল্যানার হিসেবে। ২০০৬ সনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেদার ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ২০১৪ সালে প্রতিষ্ঠিত দেশের শীর্ষস্থানীয় পর্বতারোহণ ক্লাব ভার্টিক্যাল ড্রিমার্স এর বর্তমান কার্যকরী কমিটির অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।

গত ১৩ অক্টোবর অভিযানের জন্য নেপালের পথে দেশ ছাড়েন তানভীর। ১৪ অক্টোবর প্রয়োজনীয় অনুমতি এবং অন্যান্য প্রস্তুতি সম্পন্ন করে পরদিন পৌঁছে যান রামেছাপ বিমানবন্দরে। কিন্তু বৈরী আবহাওয়ার কারণে সেখান থেকে লুকলার নিয়মিত বিমান না চলাতে সেখানেই দুইদিন আটকে থাকতে হয় তাকে। পরদিন সড়কপথে যাত্রা করেন বেসক্যাম্পের পথে। কিছুপথ গাড়িতে এবং বাকিপথ হেঁটে ২৪ অক্টোবর পৌঁছে যান আমা দারাম বেসক্যাম্পে। সেখান থেকে একবার ঘুরে আসেন ক্যাম্প-২ থেকে, যা উচ্চতায় স্বল্প অক্সিজেন থাকা আবহাওয়ায় শরীরকে মানিয়ে নেওয়ার জন্য অতিব প্রয়োজনীয়। এরপর বেসক্যাম্পে নেমে এসে শুরু হয় উপযুক্ত আবহাওয়ার জন্য অপেক্ষা। অবশেষে এলো সেই মাহেন্দ্রক্ষণ। ১ নভেম্বর তিনি উঠে যান ক্যাম্প-২ এ। ২ নভেম্বর মধ্য রাতে শুরু হয় পর্বতের চূড়ার লক্ষ্যে তারা চূড়ান্ত যাত্রা এবং সকালে তিনি এই পর্বতশীর্ষ স্পর্শ করেন। পুরো পথেই তার সঙ্গে ছিলেন পর্বতারোহী বন্ধু ও গাইড বীরে তামাং।

বেসক্যাম্পে নেমে আসতে তানভীরের দুদিন সময় লাগবে বলে ধারণা করছেন অভিযানের ব্যবস্থাপক। তার নিরাপদ প্রত্যাবর্তনের জন্য তার মা শিরীন আহমেদ শিউলি সকলের নিকট দোয়া কামনা করেছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি