1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কুমিল্লায় ঘুমন্ত নারীকে বিএনপি কর্মীর ধর্ষণ, সিসিটিভি ফুটেজ ভাইরাল আর আর ল’একাডেমির কৃতিশিক্ষার্থীরদের সংবর্ধনা প্রদান বৌদ্ধ সমিতির অভিষেক অনুষ্ঠানে এমপি কাজল হিংসা ও বিদ্বেষমুক্ত সমাজ গঠনে বৌদ্ধ ধর্ম সবসময় শান্তির শিক্ষা দেয় পাবনার ভাঙ্গুড়ায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে হামলার আহত স্বামী, স্ত্রী তৃণমূলে খেলাধুলার প্রসারে তারেক রহমানের উদ্যোগ প্রশংসনীয়: শহিদুজ্জামান কাকন রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গণমাধ্যমের ওপর : তথ্যমন্ত্রী খুটাখালীতে এলজিইডির সড়ক নিয়ে বনবিভাগের নাটকীয়তার বিরুদ্ধে মানববন্ধন  খুটাখালীতে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন সরকারি স্বাস্থ্যসেবায় ১০ হাজার কমিউনিটি প্যারামেডিককে অন্তর্ভুক্তির দাবি আব্দুল মালেক ভূঁইয়ার মৃত্যুবার্ষিকীতে দোয়া অনুষ্ঠিত

মাগুরায় নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
  • ২৮৬ বার

মোঃ সাইফুল্লাহ ;

“দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এ স্লোগান নিয়ে মাগুরার শ্রীপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণসহ নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখী ব্যানার্জী এর সভাপতিত্বে অলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রিয়াজ উদ্দিন।

উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা লিয়াকত হোসেনের সঞ্চালনায় এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শ্রীপুর থানা ওসি তদন্ত গৌতম ঠাকুর, জেলা জীব বৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণ কমিটির সভাপতি সাংবাদিক মোঃ সাইফুল্লাহ, শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক ভাইসচেয়ারম্যান ও জামায়াত ইসলামী সাধারণ সম্পাদক এবং শ্রীপুর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ মিজানুর রহমান মোল্যা, শ্রীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নাসিরুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শ্রীপুর উপজেলা সমন্বয়ক আহম্মেদ সাজ্জাদ, আত্নকর্মী জাহাঙ্গীর হোসেন, রোজিফা বেগম।

অনুষ্ঠান শেষে উপজেলার ১১জন যুবদের মাঝে ৯ লাখ ৬০ হাজার টাকার যুব ঋণের চেক ও ৬০ জন যুবদের মাঝে সনদপত্র বিতরণ করা হয় বলে জানা গেছে ।

মোঃ সাইফুল্লাহ,মাগুরা।

তাং ০১/১১/২০২৪ ইং

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে কুমিল্লায় নারী সমাবেশ কুমিল্লা প্রতিনিধি।। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের আওতায় আগামী বছর আরও বিপুল সংখ্যক পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। একই সঙ্গে কৃষক কার্ড প্রদান, কৃষি ঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ এবং নারীদের জন্য পরিবহন সুবিধা নিশ্চিত করাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে সরকার কাজ করছে। রোববার (১৭ মে) কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তন আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সরকার কৃষকদের সহায়তায় বাস্তবমুখী বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। কৃষিকে আরও লাভজনক ও টেকসই করতে কৃষি সহায়তা কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার লক্ষ্যে কাজ চলছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত মাদক, গুজব ও বাল্যবিবাহ প্রতিরোধ, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, নারীদের জন্য গাড়ি এবং খাল খননসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়। বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা মমতাজ এবং শিক্ষক কহিনুর কবিতা। স্বাগত বক্তব্য দেন কুমিল্লা জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ নূরুল হক। জেলা তথ্য অফিস, কুমিল্লা, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসন, বরুড়ার সহযোগিতায় এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net