1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কুবিতে ইএলডিসি "টিক ইয়োর টক ৩.০" এর ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
গুজরাটের আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের এক প্রদীপ্ত নাম —অধ্যাপক এম এ বার্ণিক কুমিল্লায় বাড়ছে হামের প্রাদুর্ভাব, তিন শিশুর মৃত্য ঈদগাঁওয়ে  মাদক বিরোধী পোষ্ট দেয়াকে কেন্দ্র করে মা-বোনকে নির্যাতন ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে ডাকাতের অভয়ারণ্য, পাহাড়ে পুলিশের সাঁড়াশি অভিযান উখিয়া সীমান্তে ফের স্থলমাইন বিস্ফোরণ: রোহিঙ্গা কিশোরের পা বিচ্ছিন্ন, আতঙ্কে স্থানীয়রা মাগুরার মহম্মদপুরে অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত  সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে অযত্ন অবহেলায় ও চরম ঝুঁকিতে রাবার ড্যাম  ব্রীজ

কুবিতে ইএলডিসি “টিক ইয়োর টক ৩.০” এর ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ১৮১ বার

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ‘এন্ট্রাপ্রেনিওরশিপ অ্যান্ড লিডারশিপ ডেভেলপমেন্ট ক্লাব’ (ইএলডিসি) আয়োজিত পাবলিক স্পিকিং প্রতিযোগিতা “টিক ইয়োর টক ৩.০” এর ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২ নভেম্বর) বিকাল ৩টায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের কনফারেন্স রুমে এই প্রতিযোগিতার ফাইনাল পর্ব অনুষ্ঠিত হয়। ফাইনাল পর্বে মোট ১০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। তাদের মধ্যে প্রথম স্থান অধিকার করেন মাইনুল ইসলাম, দ্বিতীয় স্থান অধিকার করেন কানিজ ফাতেমা, এবং যৌথভাবে তৃতীয় স্থান অধিকার করেন ফাহিমা সুলতানা রাতোয়া ও আসিফ ফেরদৌস জিডনি।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান এবং ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মুহম্মদ আহসান উল্ল্যাহ।

অধ্যাপক ড. আহসান উল্লাহ বলেন, “আমাদের উদ্যোক্তা হতে হবে যাতে চাকরি খুঁজতে না হয়। ইএলডিসির মতো সংগঠনগুলো এ কাজটিই করে থাকে। নিজেকে পরিবর্তন করতে হবে নিজের প্রয়োজন অনুসারে এবং দেশের কথা ভাবতে হবে। এমন সংগঠন থেকে নেতৃত্বের গুণ অর্জন করলে তা সম্ভব।”

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মো: সোলায়মান বলেন, “আমরা যদি আমাদের উপস্থাপন এমনভাবে করতে পারি যাতে তা প্রাসঙ্গিক ও সার্বজনীন হয়, তবেই এর সার্থকতা আসবে। আমি আশা করি, এরকম ক্লাবের মাধ্যমে নতুন নেতৃত্ব তৈরি হবে, যা আমাদের সঠিকভাবে উপস্থাপনের সুযোগ দেবে।”

ইএলডিসি ক্লাবের সভাপতি শাহরিয়ার সাফল্য বলেন, “আমরা এই কমিটির দায়িত্ব পাওয়ার পর থেকে আজ  পর্যন্ত অনেকগুলো কার্যক্রম সম্পন্ন করেছি।  আমরা যখন দায়িত্ব পেলাম তখন আমাদের অভিজ্ঞতা কম ছিল ।তবুও চেষ্টা করেছি, কমিটি পাওয়ার এক সপ্তাহের মধ্যেই একটি প্রোগ্রাম আয়োজন করতে।”

প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আবদুল্লাহ আল মাহবুব, প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মুতাসিম বিল্লাহ এবং মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক মাহফুজুর রহমান।

উল্লেখ্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইএলডিসি সংগঠনটি শিক্ষার্থীদের মধ্যে উদ্যোক্তা দক্ষতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে কাজ করে যাচ্ছে। “টিক ইয়োর টক” প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের পাবলিক স্পিকিং স্কিল উন্নয়ন ও আত্মবিশ্বাস বৃদ্ধির লক্ষ্যে কাজ করে এই সংগঠনটি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net