1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁওতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী ও বেগম রোকেয়া দিবস পালিত - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশে বন্যাদুর্গত শিশু, প্রতিবন্ধী ও এতিমদের মাঝে সাহায্য সামগ্রী বিতরণ  দুর্ঘটনার ৫ দিন পর হাটহাজারী কলেজ শিক্ষার্থী মাহিনের মৃত্যু মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার আপিলের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর নিয়ন্ত্রণে আসছে ব্যাটারিচালিত অটোরিকশা, শনাক্তে থাকবে কিউআর কোড মাগুরায় গুদামে অভিযান, ৩২৮ বস্তা সার জব্দ; আটক -২ হাতিয়ায় ২০০০ লিটার চোরাই ডিজেল ও মবিল জব্দ, গ্রেফতার ১ মাগুরায় অবৈধ ভাবে সার মজুদ রাখার দায়ে দুই জনের নামে মামলা নোয়াখালীর কোম্পানীগঞ্জে মৎস্য প্রজেক্ট থেকে ২০ মণ মাছ চুরির অভিযোগ  বাংলাদেশ ব্যাংকের অর্থায়নে ড. শহীদুল্লাহ একাডেমী শিক্ষার্থীদের জন্য কম্পিউটার ল্যাব মাগুরায় টেনিস লাভার্স  অ্যাসোসিয়েশনে চ্যাম্পিয়ন রাকিব-আলাউদ্দিন ও মাজেদ-রাজা

ঈদগাঁওতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী ও বেগম রোকেয়া দিবস পালিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ২৭৯ বার

সেলিম উদ্দীন, ঈদগাঁও

কক্সবাজারের ঈদগাঁওতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী ও বেগম রোকেয়া দিবস  উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ ডিসেম্বর) সকালে জাহানারা বালিকা স্কুলে উপজেলা প্রশাসন ও দুর্নীতি দমন কমিশন যৌথভাবে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একাডেমিক সুপার ভাইজার রাশেদুল হাসান।

ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিনের স্বাগত বক্তব্যের মাধ্যমে  প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিমল চাকমা।

বিশেষ অতিথিদের মধ্যে ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মছিউর রহমান, অধ্যক্ষ জসিম উদ্দিন, জালালাবাদ ইউপি চেয়ারম্যান আলমগীর তাজ জনি, ডাঃ তৃণা সাহা, নির্বাচন কর্মকর্তা হুমায়ুন কবির, সমবায় কর্মকর্তা দিদারুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ইলিয়াছ, ছাত্র প্রতিনিধি হাবিব হাসান প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন,সমাজের রন্দ্রে রন্দ্রে দুর্নীতিতে সয়লাব হয়ে গেছে।এখান থেকে পরিত্রাণের উপায় বের করা শুধুমাত্র দুর্নীতি দমন কমিশনের একার পক্ষে সম্ভব না। সরকারের প্রতিটি সেক্টরে এখনও দুর্নীতি প্রতিয়মান। এটা নির্মুল করতে হলে সেবা দাতা এবং গ্রহীতা দুপক্ষকেই সচেতন হতে হবে।

এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক-শিক্ষার্থী,গণমাধ্যমকর্মী, ছাত্র প্রতিনিধি গ্রাম পুলিশ ও উপজেলার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। নারী দিবসে শিক্ষায় জয়িতা পুরস্কার লাভ করেন ঈদগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবরিনা শারমিন।
৯/১২/২০২৪
সেলিম উদ্দীন, ঈদগাঁও

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net