1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে প্রবাস ফেরৎ সোলায়মান হাজারীর কৃষিতে ব্যাপক সফলতা অর্জন - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী নোয়াখালীর হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান মাসউদ  নোয়াখালীর চৌমুুহনীতে ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরামের বিক্ষোভ মিছিলি ও সমাবেশ অনুষ্ঠিত হয় মাগুরার শ্রীপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার!স্বামী আটক, পরিবারের দাবি হত্যার! অপ্রতীম হত্যার পর  কুমিল্লার ১৮ থানায় কিশোর গ্যাংবিরোধী একযোগে অভিযান, আটক ৬২৪ মাগুরার শ্রীপুরে আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ অভিযান-২০২৬ অনুষ্ঠিত দেশের উন্নতির লক্ষ্যে বেশী বেশী শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে- মাগুরায় ব্যবসা উন্নয়ন শীর্ষক কর্মশালায় শহীদুল ইসলাম কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ এখনই অবসরের কথা ভাবছেন না রোনালদো, লক্ষ্য ১ হাজার গোল নোয়াখালী জেলায় পরিদর্শনে আসেন চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি মোঃ নাজিমুল হক 

চৌদ্দগ্রামে প্রবাস ফেরৎ সোলায়মান হাজারীর কৃষিতে ব্যাপক সফলতা অর্জন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ৩১৩ বার

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে বিষমুক্ত লাউ-সবজি চাষ, সম্পূর্ণ প্রাকতিক উপায়ে গরু-ছাগল ও হাস-মুরগি লালন-পালন সহ দেশীয় পদ্ধতিতে নিজ পুকুরে মাছ চাষ করে ব্যাপক সফলতা অর্জন করেছেন প্রবাস ফেরৎ কৃষি উদ্যোক্তা মো: সোলায়মান হাজারী। তিনি উপজেলার কাশিনগর ইউনিয়নের ধর্মপুর গ্রামের মো: ইসমাইল হাজারীর ছেলে।

জানা গেছে, প্রবাস ফেরৎ সোলায়মান হাজারী নিজ উদ্যোগে এবং উপজেলা কৃষি অফিসের সার্বিক সহযোগিতায় নিজ পুকুরে দেশীয় বিভিন্ন প্রজাতির মাছ চাষ শুরু করেন। পাশাপাশি দুইটি সেডে আধুনিক পদ্ধতিতে হাঁস-মুরগি লালন-পালন এবং একটি আলাদা সেডে কমপক্ষে ১৫টি ছোট-বড় গুরু নিয়ে শুরু করেন খামার। এদিকে বাড়ীর আঙ্গিনা ও পুকুরের পাড়ে কলা গাছ, পেঁপে গাছ সহ নানান সবজি চাষ করেন তিনি। এছাড়াও বাড়ীর পাশের নিজ জমিতে (২৫ শতক) বিষমুক্ত লাউ এবং বিভিন্ন সবজি চাষ করে তিনি এলাকায় আলোড়ন সৃষ্টি করেছেন। তার এ কৃষি প্রীতি দেখে এলাকায় তাকে নিয়ে ব্যাপক ইতিবাচক আলোচনা শুরু হয়েছে। মানুষের মুখে মুখে এখন সোলায়মান হাজারীর কৃষি সফলতার গল্প। এতে উৎসাহিত হয়ে ওই এলাকার অনেকেরই এখন কৃষির প্রতি আগ্রহ বাড়ছে। তার দেখাদেখি কৃষির প্রতি নতুন করে ঝুকছেন কেউ কেউ। সকলেরই একই ভাবনা, বেকার বসে না থেকে কৃষিতে সময় দিলে দেশের কৃষি খাতে স্বনির্ভরতায় অবদান রাখা যাবে।

এ বিষয়ে কৃষি উদ্যোক্তা সোলায়মান হাজারী জানান, প্রবাস থেকে এসে দীর্ঘদিন বেকার থেকে পরিবার নিয়ে বেশ দুশ্চিন্তায় ছিলাম। কৃষক পরিবারের সন্তান হওয়ায় কৃষির প্রতি আগে থেকেই আমার বেশ আগ্রহ ছিলো। পরে ইউনিয়ন কৃষি কর্মকর্তার পরামর্শে ও উপজেলার কৃষি অফিসের সার্বিক সহযোগিতায় নিজ জমিতে বিষমুক্ত লাউ ও সবজি চাষাবাদ শুরু করি। ধীরে ধীরে সফলতার মুখ দেখায় এর পাশাপাশি নিজ পুকুরে মাছ চাষ, আঙ্গিনায় পেঁপে ও উন্নত জাতের ফলদ গাছের বাগান করার পাশাপাশি আধুনিক পদ্ধতিতে হাঁস-মুরগি পালন ও প্রাকৃতিক উপায়ে গরু (মোটাতাজাকরণ) পালন শুরু করি। আলহামদুলিল্লাহ কৃষি ও দুইটি খামার থেকে গড়ে প্রতি মাসে আমার প্রায় ৬০ হাজার টাকা আয় হয়। এতে সন্তানদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করার পাশাপাশি পরিবার-পরিজন নিয়ে বেশ স্বাচ্ছন্দে জীবন-যাপন করছি। এ সময় তিনি ঘরে অলস বসে না থেকে কৃষির প্রতি উদ্বুব্ধ হওয়ার জন্য সকলের প্রতি উদাত্ত আহবান জানান।

এ বিষয়ে উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো: মিজানুর রহমান বলেন, সোলায়মান হাজারী একজন আপাদমস্তক কৃষি উদ্যোক্তা ও আদর্শ কৃষক। তার কৃষি ভাবনাগুলো অন্যদের তুলনায় অনন্য ও ব্যতিক্রম। ইতিমধ্যে তিনি বিষমুক্ত লাউ চাষ, মাছ চাষ, হাঁস-মরগি ও গরু লালনপালন করে ব্যাপক সফলতা পেয়েছেন। বিভিন্ন কৃষি প্রণোদনা প্রদান সহ উপজেলা কৃষি অফিস এর মাধ্যমে বিভিন্ন সহযোগিতা ও পরামর্শ দিয়ে সবসময় সোলায়মান হাজারীর পাশে থাকার চেষ্টা করেছি। এ সময় তিনি আদর্শ কৃষক তৈরীতে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে সাধারণ মানুষের উদ্দেশ্যে আরও বলেন, কৃষিই কৃষ্টি, কৃষিতেই মুক্তি। আসুন সকলে চৌদ্দগ্রামের সফল কৃষি উদ্যোক্তা সোলায়মান হাজারীর মত কৃষির প্রতি উদ্বুদ্ধ হয়ে আধুনিক চাষাবাদের মাধ্যমে স্বনির্ভরতা অর্জনের পাশাপাশি দেশের কৃষি খাতে অবদান রাখার চেষ্টা করি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net