1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ফাদারস এইড বাংলাদেশ কর্তৃক আয়োজিত জুনিয়র ইসলামিক স্কলার ট্যালেন্ট সার্চ ২০২৪ এর সমাপনী - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বাড়ল বাস ভাড়া, আজ থেকেই কার্যকর মাগুরার শ্রীপুরে এক পক্ষের খুন, অন্য পক্ষের বাড়িতে তাণ্ডব! আসামির তালিকায় নাম না থাকলেও ভাঙচুর-লুটপাটের শিকার দুই পরিবার সরকারি কাজে আবেগ নয় বিবেক দিয়ে কাজ করতে হবে- মাগুরায় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম ১০০০ টাকার নোট বাতিলের দাবিতে আইনি নোটিশ জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী নোবিপ্রবিতে মশক নিধন কার্যক্রম উদ্বোধন ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত নবীনগরে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে ইউএনও’র অভিযান, ড্রেজার মেশিন ধ্বংস আইফোন নয় পাওনা টাকা চাওয়াতে অপ্রতিমকে পিটিয়ে হত্যা মাগুরায় গড়াই নদীর তীব্র ভাঙনে ফসলি জমি বিলীন! হুমকিতে কোদলা গ্রামের ৫ শত পরিবার ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান

ফাদারস এইড বাংলাদেশ কর্তৃক আয়োজিত জুনিয়র ইসলামিক স্কলার ট্যালেন্ট সার্চ ২০২৪ এর সমাপনী

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ৩৪৯ বার

ফাদারস এইড বাংলাদেশ কর্তৃক আয়োজিত জুনিয়র ইসলামিক স্কলার ট্যালেন্ট সার্চ ২০২৪ এর সমাপনী পর্ব অদ্য শনিবার সেনবাগ ফাজিল মাদ্রাসা কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ছাব্বিশটি মাদ্রাসা ও আটটি স্কুল কলেজ থেকে বাছাই করা একশত চল্লিশ জন ছাত্র ছাত্রী এ পর্বে ‘সেরা দশ’ হতে পরীক্ষায় অবতীর্ণ হয়।

উপজেলার বিভিন্ন মাদ্রাসার অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপারিনটেনডেন্ট, সহজ-সুপার, অধ্যাপক, প্রভাষক সিনিয়র শিক্ষক, সাংবাদিক, রাজনীতিবিদ, সামাজিক সংগঠনের সংগঠকসহ বিভিন্ন স্তরের প্রতিনিধি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন পূর্বক এই অনন্য আয়োজনের প্রশংসা করেন। উল্লেখ্য, গত ২১ নভেম্বর ২০২৪ সেনবাগ উপজেলার ছাব্বিশটি কেন্দ্রে একযোগে প্রথম পর্ব অনুষ্ঠিত হয়। সেখান থেকে প্রায় বারশত ছাত্র ছাত্রীর মধ্যে থেকে বৃত্তির জন্য একশত চল্লিশ জন ছাত্র ছাত্রীকে বাচাই করা হয়।
জুনিয়র ইসলামিক স্কলার্স ট্যালেন্ট সার্চ ২০২৪ প্রোগ্রামের বিভিন্ন রাউন্ড সফলভাবে সম্পন্ন হওয়ায় ফাদার্স এইড-এর পরিচালক এ এইচ এম মহিউদ্দিন আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন- বিভিন্ন প্রতিষ্ঠান প্রধান-অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপারিনটেনডেন্ট, সহঃ সুপারিনটেনডেন্ট, শিক্ষক প্রতিনিধি, অভিভাবক, শুভানুধ্যায়ী, ছাত্র-ছাত্রী, সাংবাদিক, সমাজসেবক, সংগঠকসহ সকলের আন্তরিক সহযোগিতায় ও ঐকান্তিক প্রচেষ্টায় একটা চ্যালেন্জিং আয়োজন সুসম্পন্ন হয়েছে। আজকের সমাপনি পর্বে অংশ নেয়া পরীক্ষার্থীদের মূল্যায়নের মাধ্যমে শীঘ্রই জুনিয়র ইসলামিক স্কলারস ২০২৪- এর “সেরা দশ” প্রতিযোগীর নাম ঘোষণা করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net