1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে হুইল চেয়ার বিতরণ ও র‍্যালী - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ৩১ মে ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সোনারগাঁ উপজেলায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগে সিয়াম নামে যুবক গ্রেপ্তার মাগুরায় ড. আলী আফজালের সংবর্ধনা প্রদান ও ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত  চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের কোনো অভয়ারণ্য থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ফটিকছড়িতে রেনেসাঁ’র উদ্যোগে ফ্রী চিকিৎসাসেবা পেলেন ১২শ’ মানুষ কানেক্ট বাংলাদেশ গ্লোবাল (ইউকে) এর উদ্যোগে বাংলাদেশের বিভিন্ন জেলায় কোরবানির মাংস বিতরণ কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পর্যবেক্ষণে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী ঈদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ থাকবে : বিদ্যুৎ বিভাগ মাগুরায় নতুন কুড়ি স্বর্ণপদক জয়ী অ্যাথলেট ইয়াসমিনকে শ্রীপুরে জমকালো সংবর্ধনা কক্সবাজারের ঈদগাঁওয়ে ১০টি চোরাই গরু ও ট্রাকসহ চালক গ্রেফতার

মাগুরায় আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে হুইল চেয়ার বিতরণ ও র‍্যালী

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ৩৬৪ বার

মোঃ সাইফুল্লাহ ;

মাগুরার শ্রীপুরে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী, আলোচনা সভা ও হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (০৩ ডিসেম্বর) বেলা ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে দিবসটি উপলক্ষে উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সংস্থার আয়োজনে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভা শেষে উপজেলা সমাজ সেবা অধিদপ্তরের আয়োজনে ১১জন শারীরিক প্রতিবন্ধীর মধ্যে ১০ জনকে হুইল চেয়ার ও ১ জনকে ট্রাই হুইল চেয়ার প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জী। এ সময় অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা অফিসার আব্দুর রাজ্জাক, জেলা জীব বৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণ কমিটির সভাপতি,বিশিষ্ট সমাজ সেবক সাংবাদিক মোঃ সাইফুল্লাহ, উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সভাপতি শেখ মোঃ আব্দুল্লাহ, সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ তসলিম মোল্লাসহ নানা বয়সী শতাধিক প্রতিবন্ধী উপস্থিত ছিলেন।
র‍্যালীতে অংশ নেওয়া প্রতিবন্ধী ইয়াসমিন জানান, উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সংস্থার থেকে একটি ছোট্ট দোকান পেয়েছিলাম সেটির সীমিত আয়ের কোনরকম সংসার চলে। তবে মাথা গুজার মত ঘর না থাকায় অনেক কষ্টে থাকতে হয়। সরকার যদি একটা ঘরের ব্যবস্থা করতো তাহলে খুব ভালো হতো।

উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সভাপতি শেখ মোঃ আব্দুল্লাহ ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন জানান, প্রতিবন্ধী কল্যাণ সংস্থার মাধ্যমে আমরা প্রতিবন্ধীদের ন্যায্য অধিকার আদায় ও সরকারের পাশাপাশি আমাদের সংস্থার উদ্যোগে বিভিন্ন সময় আমরা প্রতিবন্ধীদের নানান সহযোগিতা প্রদান করে থাকি। আজকে বিশ্ব প্রতিবন্ধী দিবসে সকল প্রতিবন্ধীরা তাদের ন্যায্য অধিকার ফিরে পাক এটা আমাদের দাবি৷

উপজেলা সমাজ সেবা অফিসার আব্দুর রাজ্জাক জানান, প্রতিবন্ধী ও বয়স্কদের জন্য সরকার ভাতার ব্যবস্থা করেছে। এছাড়াও সমাজ সেবা অধিদপ্তরের মাধ্যমে জটিল রোগে আক্রান্ত রুগীদের চিকিৎসা খরচ ও সরকার দিচ্ছে। শ্রীপুরে প্রতিবারের ন্যায় এবারো ১১ জন শারীরিক প্রতিবন্ধীর মাঝে বিনামূল্যে হুইল চেয়ার ও ট্রাই হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ৫/১২/২০২৪ইং

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net