1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মানুষের তৈরি মতবাদে প্রকৃত স্বাধীনতা অর্জিত হতে পারে না : অধ্যাপক মুজিবুর রহমান - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ফরিদপুরে ৬ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস খুটাখালী নয়াপাড়া  মসজিদ-কবরস্থান পরিদর্শনে জেলা পরিষদ  প্রশাসকঃ প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস নবীনগরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দেশের অর্থনৈতিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার দৃঢ় অঙ্গীকার প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে স্কুল মাদরাসায় প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন ঈদগাঁও উপজেলা সিসি ক্যামেরার আওতায় আসছে এমপি কাজলের প্রচেষ্টায় বাস্তবায়িত হচ্ছে গ্রাহকদের জন্যে স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান  ড. শহীদুল্লাহ একাডেমীতে প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন ডেমরায় অন্ত:সত্ত্বা নারীর লাশ উদ্ধার: স্বামী গ্রেফতার সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

মানুষের তৈরি মতবাদে প্রকৃত স্বাধীনতা অর্জিত হতে পারে না : অধ্যাপক মুজিবুর রহমান

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ২২০ বার

মানুষের তৈরি মতবাদে প্রকৃত স্বাধীনতা অর্জিত হতে পারে না : অধ্যাপক মুজিবুর রহমান

সাভার (ঢাকা) প্রতিনিধি : মানুষের তৈরি মতবাদ, মানুষের কোনো আইন যতদিন দেশে চালু থাকবে, ততোদিন মানুষের প্রকৃত স্বাধীনতা অর্জিত হতে পারে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের অন্যতম উপদেষ্টা ও সাবেক এমপি অধ্যাপক মো: মুজিবুর রহমান।

শুক্রবার (৬ ডিসেম্বর) সকালে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন ঢাকা জেলা কর্তৃক আয়োজিত শিক্ষক সমাবেশে সাভারের আশুলিয়ায় ঘোড়াপীর মাজার এলাকায় অবস্থিত গণস্বাস্থ্য কেন্দ্রের পিএইচএ অডিটরিয়ামে প্রধান অতিথির বক্তেব্যে তিনি এসব কথা বলেন ।

তিনি তার বক্তব্যে বলেন, ‘বাংলাদেশের ১৮ কোটি মানুষ শতকরা ৯২ জন মুসলমান তারা যদি এ দেশে সত্যিকার স্বাধীনতা অর্জন করতে চায়, প্রকৃত সুখি সমৃদ্ধশালী দেশ গড়তে চায়, তাহলে মানুষের মতবাদ বাতিল করতে হবে। কেননা এই মতবাদ জনগণের কল্যাণ করতে পারে না। বিগত ১৯৭১ থেকে ২০২৪ প্রমাণ করেছে মানবরচিত মতবাদ মানুষকে শান্তি দিতে পারে না। সেজন্য মানবরচিত মতবাদ আর নয়। মানবরচিত মতবাদ আর বাংলাদেশে চলতে পারে না’ আল্লাহর আইনে চলবে এ দেশ।

প্রধান অতিথি অধ্যাপক মো: মুজিবুর রহমান আরো বলেন, ‘২০২৪ সালের ৫ আগষ্টের আগ পর্যন্ত তারা মানুষকে হত্যা করে তাদের স্বার্থ চরিতার্থ করে গেছে। বাংলাদেশের মানুষের স্বার্থ রক্ষা করতে পারেনি। তারা দেড় বছরের শিশুর বুকে গুলি চালিয়েছে, ছাত্রদের বুকে গুলি চালিয়েছে, শিক্ষক, রিকশাওয়ালা, শ্রমিকের বুকে গুলি চালিয়ে দু’হাজারের অধিক শহীদ করেছে’, ‘অসংখ্য মানুষ আহত হয়েছেন, হাসপাতালে এখনো কাতরাচ্ছেন। যাদের ত্যাগ ও কোরবানীর বিনিময়ে বাংলাদেশ দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছে, মহান আল্লাহ যেন তাদের যথাযথ পুরস্কার দেন।’

বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের ঢাকা জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মো: তৌহিদ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামিক ইউনিভার্সিটির সাবেক ভিসি অধ্যাপক ড. মো: কোরবান আলী, জেনারেল সেক্রেটারি ও ঢাকা বিশ্ববিদ্যালয় সাবেক সিনেটর সদস্য অধ্যাপক এবি এম ফজলুল করীম, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভিসি অধ্যাপক ড. আব্দুর রব, সোনার বাংলা কলেজ অধ্যক্ষ মাওলানা ড. ইকবাল হোসাইন ভুইয়া প্রমুখ।

শিক্ষক সমাবেশে আশুলিয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের সারা জাগানো উপস্হিতিতে পুরো অডিটোরিয়াম মুখরিত হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে কুমিল্লায় নারী সমাবেশ কুমিল্লা প্রতিনিধি।। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের আওতায় আগামী বছর আরও বিপুল সংখ্যক পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। একই সঙ্গে কৃষক কার্ড প্রদান, কৃষি ঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ এবং নারীদের জন্য পরিবহন সুবিধা নিশ্চিত করাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে সরকার কাজ করছে। রোববার (১৭ মে) কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তন আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সরকার কৃষকদের সহায়তায় বাস্তবমুখী বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। কৃষিকে আরও লাভজনক ও টেকসই করতে কৃষি সহায়তা কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার লক্ষ্যে কাজ চলছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত মাদক, গুজব ও বাল্যবিবাহ প্রতিরোধ, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, নারীদের জন্য গাড়ি এবং খাল খননসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়। বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা মমতাজ এবং শিক্ষক কহিনুর কবিতা। স্বাগত বক্তব্য দেন কুমিল্লা জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ নূরুল হক। জেলা তথ্য অফিস, কুমিল্লা, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসন, বরুড়ার সহযোগিতায় এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net