1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শ্রীপুরে লেপতোশক-ভাঙারির দোকানে আগুন!দোকান পুড়ে ছাই - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
৫৫ হাজার ভোটের ব্যবধানে কুমিল্লা -৯ আসনে বিএনপির আবুল কালাম বিজয়ী  জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে : ইসি  হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে বিএনপির প্রার্থী বিশিষ্ট অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়ার বিশাল জয় রাঙ্গাবালীতে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ মহা আনন্দের ও মুক্তির দিন, নতুন বাংলাদেশ গড়ার ঐতিহাসিক সুযোগ : প্রধান উপদেষ্টা ভোলায় ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে ভোটকেন্দ্র থেকে ব্যালট পেপার ছিনতাই ঈদগাঁওয়ে আচরণবিধি ভঙ্গের দায়ে  যৌথবাহিনীর হাতে আটক-৭ ঈদগাঁওয়ে পাহাড়ের ঢালু থেকে বৃদ্ধের লাশ উদ্ধার টাকাসহ আটক নিয়ে যা বলছে জামায়াত চকরিয়ার খুটাখালীতে বাস চাপায় ইজিবাইক চালক নিহত

শ্রীপুরে লেপতোশক-ভাঙারির দোকানে আগুন!দোকান পুড়ে ছাই

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ১৭৫ বার

ফজলে মমিন,শ্রীপুর(গাজীপুর)

গাজীপুরের শ্রীপুর বাজারে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। এসময় যুবলীগ নেতার অফিসসহ ৫টি দোকান পুড়ে গেছে। তবে, এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

শনিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে পৌর শহরের মডেল মসজিদের উত্তর পাশে এ ঘটনা ঘটে।

আগুনে শ্রীপুর বাজারের ব্যবসায়ী সোহরাব হোসেনের লেপতোশকের ২টি দোকান, জাকির হোসেনের ২টি ভাঙারির দোকান পুড়ে ছাই হয়ে যায়। একই সাথে যুবলীগ নেতা হাবিবুর রহমান জুয়েলের অফিসও পুড়েছে। তবে, সেসময় তাঁর অফিসে কেউ ছিলোনা।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, শ্রীপুর বাজারে জাকির হোসেনের ভাঙারির দোকান ও পাশে থাকা সোহরাব হোসেনে লেপতোষকের দোকান আকস্মিক আগুন লাগে। পরে ভাঙারির জিনিসপত্র ও লেপ-তোষকের তুলা-কাপড়ের মিশ্রণ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

প্রথমে স্থানীয়রা আগুন নিভানোর চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আসার আগেই আগুন প্রায় নিয়ন্ত্রণে নিয়ে আসে স্থানীয়রা। পরে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ৩০ মিনিটের চেষ্টায় আগুন পরিপূর্ণ ভাবে নিয়ন্ত্রণে আনে।

ব্যবসায়ী সোহরাব হোসেন বলেন,’আমি এক পাশে কাজ করতেছিলাম। হঠাৎ দেখি পাশের টিনে আগুন জ্বলছে। পরে চিৎকার দিলে আশপাশের লোকজন এগিয়ে আসে। তিনি বলেন, লেপতোশক তৈরির মেশিন, তুলা ও কাপর মিলিয়ে প্রায় ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে আমার। অন্যদিকে ভাঙারির ২ দোকানে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) ইনস্পেকটর হুমায়ুন কবির বলেন,খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। পরে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তাৎক্ষণিক আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ জানা যায়নি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net