1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সের চক্ষু পিজিশিয়ান শারমিন কর্তৃক চক্ষু রোগিদের ব্যাপক হয়রানি - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের নিয়ে কুমিল্লায় তথ্য অফিসের প্রেস ব্রিফিং আনোয়ারার এসিল্যান্ড বদলির আদেশ হলেও অদৃশ্য কারণে বহাল তবিয়তে, ভূমি সেবায় চরম ভোগান্তি  একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন এলাকার উন্নয়ন নয়, বিভিন্ন কমিটি নিয়ন্ত্রণেই ব্যস্ত এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া ভবিষ্যৎ আপনাদের, দেশ গড়ার নেতৃত্বও আপনাদের নিতে হবে: প্রধানমন্ত্রী ঢাবি শিক্ষিকাকে নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট কথিত সাংবাদিক মাসুদের বিরুদ্ধে, সামাজিক যোগাযোগমাধ্যমে নিন্দার ঝড় নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি নেতা জিয়াউল হক জিয়া’র মৃত্যু: রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া  নোয়াখালী কোম্পানীগঞ্জে’র মেঘনা নদীতে  অভিযান চালিয়ে কারেন্ট জাল জব্দ  রামগড়ে অবৈধ বালু উত্তোলন মোবাইল কোর্টের অভিযানে গ্রামবাসীর হামলা ও প্রশাসনের গুলিতে ইউএনও ওসিসহ আহত ১৫

চৌদ্দগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সের চক্ষু পিজিশিয়ান শারমিন কর্তৃক চক্ষু রোগিদের ব্যাপক হয়রানি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ১৭৬ বার

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স ও চক্ষু বিভাগের দায়িত্বরত পিজিশিয়ান মোসা: শারমিন আক্তার দীর্ঘদিন যাবৎ সেবা নিতে আসা চক্ষু রোগিদের নানাভাবে হয়রানি করে আসছেন। এ বিষয়ে চৌদ্দগ্রাম বাজারের কয়েকজন চশমা ব্যবসায়ী ও ভুক্তভোগি একজন রোগি কর্তৃক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বরাবর একাধিকবার লিখিত অভিযোগ দেওয়ার পরও টনক নড়েনি উর্ধ্বতন কর্তৃপক্ষের। প্রতিকার চেয়ে ভুক্তভোগিরা উপজেলায় কর্মরত সাংবাদিকদের ধারে ধারে ঘুরছেন। এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা না নিলে শীঘ্রই তারা সিভিল সার্জন কার্যালয়ে যাবেন বলে জানা গেছে।

ভুক্তভোগি সূত্রে ও রোববার (১৫ ডিসেম্বর) সকালে সরেজমিনে হাসপাতাল পরিদর্শন করে জানা গেছে, খোলার দিনে প্রায় প্রতিদিনই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শতাধিক রোগি চক্ষু চিকিৎসা সেবা নিতে আসেন। এদের অনেকেই উপজেলার প্রত্যন্ত অঞ্চলের ও হতদরিদ্র পরিবারের। স্বাস্থ্য কমপ্লেক্সের চক্ষু বিভাগের ফিজিশিয়ান মোসা: শারমিন আক্তার সেবা প্রত্যাশী রোগিদের চিকিৎসাপত্র দেওয়ার সময় তার স্বামী মো: শরীফ হোসেন সুমন এর চৌদ্দগ্রাম বাজারস্থ ‘রুহি অপটিকস’ থেকে চশমা নেওয়ার জন্য চাপ প্রয়োগ করেন। রোগিদের সাথে কথা বলে জানা গেছে, এটা তার রুটিন কাজ। সেখান থেকে চশমা ক্রয় না করলে হাসপাতাল থেকে রোগিদের জন্য বরাদ্দকৃত বিনামূল্যের ঔষধ দিবেন না বলে সাফ জানিয়ে দেন তিনি। তার এমন হয়রানি থেকে বাঁচতে ভুক্তভোগি অনেক রোগিই হাসপাতাল কর্তৃপক্ষ সহ বিভিন্ন স্থানে লিখিত ও মৌখিক অভিযোগ জানান। একাধিক লিখিত অভিযোগ প্রাপ্তির পরও উপজেলা স্বাস্থ্য প্রশাসন এ ব্যাপারে কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ না করায় ভুক্তভোগিদের মধ্যে নানান প্রশ্ন ঘুরপাক খাচ্ছে এবং তাদের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে। অবিলম্বে ভুক্তভোগি রোগি ও তাদের স্বজনরা সংঘবদ্ধভাবে কুমিল্লা জেলা সিভিল সার্জন কার্যালয়ে লিখিত অভিযোগ নিয়ে যাবেন বলে জানা গেছে।

এ বিষয়ে অভিযুক্ত চক্ষু পিজিশিয়ান মোসা: শারমিন আক্তার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি এমন কিছুই করিনি। আমার বিরুদ্ধে নানান অভিযোগ তুলে কেউ কেউ ষড়যন্ত্র করছে।’

এ ব্যাপারে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো: রশিদ আহমেদ বলেন, ‘ভুক্তভোগি কর্তৃক লিখিত অভিযোগ পাওয়ার পর তদন্ত কমিটি গঠন ও অভিযুক্ত চিকিৎসককে নোটিশ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে অভিযোগ প্রমাণিত হলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net