1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় একশত রাউন্ড গুলি ও স্লাইপার বাইনোকুলার উদ্ধার! আটক- ৫ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীনগরে সার্বজনীন গ্রুপের প্রশিক্ষণের সমাপনী, এম এইচ শান্তির জন্মদিন উদযাপন আনোয়ারা সাবরেজিস্ট্রার অফিসে মোহরার মালেকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ  মাগুরায় জেলা পরিষদের ১০৪ কোটি টাকার বাজেট ঘোষণা  ভাঙ্গুড়া উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শিক্ষার্থীরাই ভবিষ্যতে বাংলাদেশের নেতৃত্ব দেবে: প্রধানমন্ত্রী মেডিকেল সার্টিফিকেট না পাওয়ায় তদন্ত প্রতিবেদন দাখিলে বিলম্ব, অপপ্রচারের অভিযোগ ফরিদপুরে ৬ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস খুটাখালী নয়াপাড়া  মসজিদ-কবরস্থান পরিদর্শনে জেলা পরিষদ  প্রশাসকঃ প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস নবীনগরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দেশের অর্থনৈতিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার দৃঢ় অঙ্গীকার প্রধানমন্ত্রীর

মাগুরায় একশত রাউন্ড গুলি ও স্লাইপার বাইনোকুলার উদ্ধার! আটক- ৫

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
  • ২৯৬ বার

মোঃ সাইফুল্লাহ ;

মাগুরায় ১৯ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে শহরতলীর পারনান্দুয়ালী গ্রাম থেকে একশত রাউন্ড রাইফেলের গুলি ও স্লাইপার বাইনোকুলারসহ পাঁচ যুবককে আটক করেছে যৌথ বাহিনী।

মাগুরার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আইয়ুব আলী জানান, সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশের যৌথ একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে শহরতলীর পারনান্দুয়ালী মুন্সি পাড়াস্থ জাকারিয়া কবির কামাল এর বাসায় অভিযান চালায়। এ সময় একটি রুম থেকে একই গ্রামের আব্দুল হালিমের পুত্র আসামি মোঃ বাবুল আক্তার (২১), মঞ্জু মোল্লার পুত্র মোঃ মাহফুজ (২১), মুন্সি আশিক হাবিবের পুত্র মোঃ তাবেইন (১৮), রবি মোল্লার পুত্র মোঃ শাকিল (২০) ও জাকারিয়া কবির কামালের পুত্র মোঃ জারিফ (১৯) কে গ্রেপ্তার করা হয়।
আটককৃতদের তথ্য মতে ওই রুম থেকেই দুটি প্লাস্টিকের বক্সের মধ্যে (৫০+৫০) ১০০ রাউন্ড পয়েন্ট ২২ (২২) রাইফেলের গুলি উদ্ধার করা হয়েছে।
আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে।
এ ঘটনায মাগুরার জনসাধারণের মধ্যে উদ্ব্যেগ উৎকন্ঠা বিরাজ করছে, সেই সাথে গুলির রহস্য উদঘাটনের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন এলাকার সচেতন মহল।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ১৯/১২/২০২৪ইং

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net