ঢাকা   ১০:২০:৪১ পিএম, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
কোম্পানীগঞ্জের বসুরহাটে ওয়ারিশি জমিতে ভবন নির্মাণের অভিযোগ, থানায় নারীর লিখিত অভিযোগ ফাদার্স এইড জুনিয়র ইসলামিক স্কলারস ট্যালেন্ট সার্চ-২০২৫-এর পুরস্কার বিতরণ নবীগঞ্জে নিখোঁজের ৬ দিন পর বৃদ্ধার অর্ধগলিত লাশ উদ্ধার ডিসেম্বরে আংশিক চালু হচ্ছে শাহজালালের তৃতীয় টার্মিনাল ভারতের ত্রিপুরা সীমান্তে সাবেক বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার  নোয়াখালীতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব ডায়াবেটিক দিবস পালন মাগুরায় উলামা বিভাগের সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত চট্টগ্রামে টিচার্স টিম স্পিড ফাউন্ডেশনের পরীক্ষায় অংশ নিল ১২০০ শিক্ষার্থী গার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ১৬ নভেম্বর সরকারের ফ্যামিলি কার্ড প্রদান একটি যুগান্তকারী পদক্ষেপ: ব্যারিস্টার খোকন

রুপনগর থানা শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
  • ৩৫০ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

স্টাফ রিপোর্টারঃ *এইচ.এম.বাবলু*

গত ২৩শে ডিসেম্বর ২০২৫ সোমবার সকাল ১১.৩০ ঘটিকায় রূপনগর থানা আওতাধীন ৬,৭ (আঞ্চলিক) ও ৯২ নং ওয়ার্ড শ্রমিক দলের উদ্যোগে রুপনগর ইষ্টার্ন হাউসিং ঘরোয়ার মোড় কর্মীসভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভার প্রধান অতিথি ছিলেন, *জনাব এ্যাড. সামসুর রহমান শিমুল বিশ্বাস* , ( বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী,
আহবায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল)
প্রধান বক্তা ছিলেন, *জনাব আমিনুল হক* , ( আহবায়ক, ঢাকা মহানগর উত্তর বিএনপি )
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, *মোঃ নুরুল আমিন*, ( আহবায়ক, রুপনগর থানা শ্রমিক দল) অনুষ্ঠান সঞ্চালনা করেন, সামসুল আলম (মিন্টু) ( যুগ্ন আহবায়ক, রুপনগর থানা শ্রমিক দল)
উদ্বোধক ছিলেন জনাব কাজী শাহ আলম রাজা ( আহবায়ক, ঢাঃমঃউঃ শ্রমিক দল) এবং বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে জনাব এ.বি. এম. রাজ্জাক,জনাব. মাহবুব আলম ( মন্টু), জনাব. লায়ন ফরিদ আহমেদ, জনাব.কামরুল জামান, জনাব মোঃ সাজ্জাদ হোসেন।

প্রধান বক্তা *জনাব আমিনুল হক* তার বক্তব্যে বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল আন্দোলন সহ গত আন্দোলনে ঢাকা মহানগর উত্তর শ্রমিক দল সবচেয়ে বেশি বলিষ্ঠ ভুমিকা রেখেছে এবং শ্রমিক দল বিগত সময়ের চেয়ে এখন আরো বেশি সাংগঠনিক ভাবে শক্তিশালী এবং সুসংগঠিত।
তিনি উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে আরো বলেন গত ১৭ বছরের জুলুম আর নির্যাতনের ইতিহাস যেনো কেউ ভুলে না যায়, এবং সতর্কবার্তা দেন বিএনপিতে যেনো কোনো অনুপ্রবেশকারির ঠাই না হয়,যারা অনুপ্রবেশকারীদের দলে আনবে অথবা সহোযোগিতার প্রমান পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইনগত এবং সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

অনুষ্টানের সার্বিক সহযোতায় ছিলেন, *মোঃ মুসা হাওলাদার ( সদস্য সচিব)* সহ ৬,৭ (আঞ্চলিক) ও ৯২ নং ওয়ার্ড শ্রমিক দলের অন্যান্য কর্মীবৃন্দরা

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি