ঢাকা   ০৮:১৬:৪৮ এএম, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নয়া দিগন্তের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা বাংলাদেশ সুশীল ফোরামের ভরতখালী ইউপি চেয়ারম্যান ফারুক হোসেনকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন চন্দনাইশ পৌরসভার খাঁনহাট-আবদুল বারীহাট সড়কের বেহাল দশা নোয়াখালীর কবিরহাট উপজেলায় দেশীয় প্রজাতির দুই শতাধিক পাখিসহ ২ শিকারী আটক  টানা ৪০ দিন জামায়াতে নামাজ আদায়: শিশু-কিশোরদের উৎসাহিত করতে ৩২টি বাইসাইকেল দিলেন পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী হারুন অর রশিদ কালির বাজার ইউনিয়নে পথিকদের জন্য টিউবওয়েল স্থাপন করলেন জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ফয়েজ আহমেদ মুন্সি আনোয়ারায় ইয়াবা কারবারী টাউট ইব্রাহিম গ্রেপ্তার চন্দ্রগঞ্জে মাদ্রাসা ছাত্রকে বলা-ৎকা-রের অভিযোগ, শিক্ষক আটক স্বপ্নের গ্রাম নোয়াখালীর সোনাইমুড়ীতে বৃদ্ধকে দুর্বৃত্তের গুলি 

সাইবার ইউজার দলের উদ্যেগে জামালপুর সরিষাবাড়িতে ৩১ দফা প্রচার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪
  • ৪৩৮ বার
  • ৫ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

নিজস্ব প্রতিনিধিঃ

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ঘরে ঘরে ৩১ দফা পৌঁছে দেওয়ার ধারাবাহিকতায় দেশের ইতিহাসে সর্বপ্রথম সাইবার ইউজার রাজনৈতিক সংগঠন ‘বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল’ ৩১ দফা প্রচার কেন্দ্র-এর পক্ষ থেকে জামালপুর জেলা সাইবার ইউজার দলের

নেতাকর্মীদের নিয়ে সরিষাবাড়ি উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে আরামনগর বাজার, তালুকদার বাড়ির মোড়সহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপি’র ৩১ দফার প্রচারণা ও আওয়ামী গুজব সন্ত্রাস রুখে দাঁড়াতে জনসচেতনতায় দিনব্যাপী লিফলেট বিতরণ করা হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল -কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি, বিএনপি বহিঃবিশ্ব কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক, ৩১ দফা প্রচার কেন্দ্র এর চেয়ারম্যান এস. আলম রাজীব এর নেতৃত্বে উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন জামালপুর জেলা বিএনপি’র সভাপতি ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এড. ফরিদুল কবির তালুকদার শামীম, বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল কেন্দ্রীয় কমিটি’র সহ-সভাপতি ও নারায়ণগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক, নারায়ণগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ নূর আলম মিয়া, সরিষাবাড়ি উপজেলা বিএনপি সভাপতি, বর্ষীয়ান রাজনীতিবিদ আলহাজ্ব আজিমুদ্দিন আহমেদ, সরিষাবাড়ি উপজেলা যুবদলের আহ্বায়ক, সাবেক পৌর মেয়র ও সাবেক উপজেলা চেয়ারম্যান এ কে এম ফয়জুল কবীর তালুকদার শাহীন, বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল এর কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক, নারায়ণগঞ্জ জেলা মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের সাবেক সভাপতি, নারায়ণগঞ্জ মহানগর যুবদল নেতা এস. আলম ইসরাৎ, মহানগর সাইবার ইউজার দলের সমন্বয়ক নাফিজ রহমান তালুকদার সহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দরা।

উক্ত কর্মসূচি পালনের সময় সকল স্তরের জনগনের মাঝে ৩১ দফার ব্যাপারে অনেক আগ্রহ লক্ষ্য করা যায় এবং ৩১ দফার পক্ষে তাদের ব্যাপক সমর্থন পরিলক্ষিত হয়। এ সময় উপস্তিত নেতাকর্মীদের কন্ঠে ‘শহীদ জিয়ায় শক্তি, ৩১ দফায় মুক্তি’; ‘তারেক রহমান আমাদের চেতনা, ৩১ দফা আমাদের ঠিকানা’ স্লোগানে এলাকা প্রকম্পিত হতে থাকে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি