1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
স্কুল মাঠে অজ্ঞাত যুবকের লাশ : গায়ে আঘাতের চিহ্ন - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে নিখোঁজের একদিন পর বাড়ির সামনের পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার  মাগুরার শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত নকলায় একাত্তরের মানবতাবিরোধী মিথ্যা মামলায় ৩ বিএনপি নেতার সাজা বাতিল ও মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন  আনোয়ারায় একই চেয়ারে তিন বছরের বেশি মৎস্য কর্মকর্তা, ৭,৭৪৪ মৎস্যজীবীর তালিকা যাচাই ও প্রকাশের দাবি কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ পিস ইয়াবা, আটক ২ বাংলাদেশে ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য অর্জনে সহায়তার আশ্বাস এডিবির গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় অন্তহীন পথ চলছে সরকার : মাহদী আমিন নবীনগরে কিশোর গ্যাংয়ের হামলা-ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান ভাঙ্গুড়ায় ৪ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ১ যুবক আটক

স্কুল মাঠে অজ্ঞাত যুবকের লাশ : গায়ে আঘাতের চিহ্ন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
  • ২৩৭ বার

কে এম ইউসুফ (চট্টগ্রাম) হাটহাজারী ::


চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফতেয়াবাদ স্কুলের মাঠ থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার (১১ ডিসেম্বর) দুপুরের দিকে মরদেহটি উদ্ধার করা হয়। ওই যুবকের বয়স আনুমানিক ২৮-২৯ বছর বলে ধারণা করা হচ্ছে। তবে তার পরিচয় জানাতে পারেনি হাটহাজারী মডেল থানা পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফতেয়াবাদ স্কুল মাঠে আনুমানিক ২৯ বছরের এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে। গায়ের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন দেখেছে বলে জানায় কেউ কেউ। পরে হাটহাজারী মডেল থানায় খবর দেওয়া হলে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরির পর ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করে।

বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু কাওসার মাহমুদ হোসেন। তিনি বলেন, ‘ওই ব্যক্তির এখনো কোনো পরিচয় মেলেনি’।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net