1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে বক্তব্যে বলেন, শুধু নির্বাচন বা ভোটের জন্য এত মানুষ জীবন দেয়নি- উপদেষ্টা আসিফ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীনগরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দেশের অর্থনৈতিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার দৃঢ় অঙ্গীকার প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে স্কুল মাদরাসায় প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন ঈদগাঁও উপজেলা সিসি ক্যামেরার আওতায় আসছে এমপি কাজলের প্রচেষ্টায় বাস্তবায়িত হচ্ছে গ্রাহকদের জন্যে স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান  ড. শহীদুল্লাহ একাডেমীতে প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন ডেমরায় অন্ত:সত্ত্বা নারীর লাশ উদ্ধার: স্বামী গ্রেফতার সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী কর্ণফুলীতে মিথ্যা অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন ইসলামাবাদ রেলওয়ে স্টেশনে ট্রেন যাত্রাবিরতির দাবি জানিয়েছেন এমপি কাজল

ঠাকুরগাঁওয়ে বক্তব্যে বলেন, শুধু নির্বাচন বা ভোটের জন্য এত মানুষ জীবন দেয়নি– উপদেষ্টা আসিফ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
  • ৩১৩ বার

মোঃ মজিবর রহমান শেখ

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,

অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, শুধু একটা নির্বাচন কিংবা ভোটের জন্য এতগুলো মানুষ জীবন দেয়নি। শহীদ পরিবার এবং আহতরা সংস্কারের কথা বলছেন। তাই আমরা মনে করছি সংস্কার জরুরি। ২৫ ডিসেম্বর
বুধবার সকালে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও বালিয়াডাঙ্গী উপজেলা পর্যায়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, আমাদের এক দফা ছিল ফ্যাসিবাদী শেখ হাসিনার পতন ও ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ। ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ বলতে আমরা স্পষ্ট করে বলেছি- প্রতিষ্ঠানগুলোকে ফ্যাসিজামের মধ্য দিয়ে নিয়ে যাওয়া হয়েছে, সব প্রতিষ্ঠানকে প্রায় ধ্বংসের পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে। অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা হয়েছে। সেই জায়গা থেকে এক দফার বাস্তবায়ন বলতে আমরা মনে করি সংস্কার কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, এই সরকারের একটা ক্লিয়ার মেইনটেনেন্স হচ্ছে- আমরা সংস্কার কাজগুলো করব। সংস্কারের জন্য যে কমিশন করা হয়েছিল সেগুলোর প্রায় ৩ মাস হয়ে যাচ্ছে। তারা এখন তাদের প্রস্তাবনা দেবেন। তারপরে যারা স্টেক হোল্ডার আছেন তাদের সঙ্গে আলোচনা করে সংস্কার করে নির্বাচনের দিকে যাব। এই উপদেষ্টা বলেন, উত্তরাঞ্চলের মানুষ আশানুরূপ উন্নয়ন পায়নি। বিগত সরকারের সময় শুধু নির্দিষ্ট এলাকাকে কেন্দ্র করে উন্নয়ন করা হয়েছে। কিন্তু আমি নিশ্চিত করতে চাই, এলাকাভিত্তিক বৈষম্য দূর করে উত্তরাঞ্চলে উন্নয়নে গুরুত্বারোপ ও বরাদ্দ বৃদ্ধি করা হবে। তিনি বলেন, পল্লী বিদ্যুতের নিম্নমানের মালামাল সরবরাহ করা হয়েছে। যারা এর সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আওয়ামী লীগের আমলে অনেক পৌরসভা হয়েছে যেগুলো নিয়ম অনুযায়ী করা হয়নি, সেগুলোর বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। সেইসঙ্গে কয়েকটি নতুন পৌরসভা করার কাজ চলছে। এ সময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত ঠাকুরগাঁও জেলা প্রশাসক সরদার মোস্তফা শাহিন, অতিরিক্ত পুলিশ সুপার লিজা বেগম, বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ কুমার দেবনাথ, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মামুন বিশ্বাস, বালিয়াডাঙ্গী উপজেলা প্রকৌশলী মাইনুল সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। এর আগে তিনি বালিয়াডাঙ্গী উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করে পিছিয়ে পড়া ঠাকুরগাঁও জেলার বরাদ্দ বৃদ্ধির আশ্বাস দেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে কুমিল্লায় নারী সমাবেশ কুমিল্লা প্রতিনিধি।। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের আওতায় আগামী বছর আরও বিপুল সংখ্যক পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। একই সঙ্গে কৃষক কার্ড প্রদান, কৃষি ঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ এবং নারীদের জন্য পরিবহন সুবিধা নিশ্চিত করাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে সরকার কাজ করছে। রোববার (১৭ মে) কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তন আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সরকার কৃষকদের সহায়তায় বাস্তবমুখী বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। কৃষিকে আরও লাভজনক ও টেকসই করতে কৃষি সহায়তা কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার লক্ষ্যে কাজ চলছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত মাদক, গুজব ও বাল্যবিবাহ প্রতিরোধ, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, নারীদের জন্য গাড়ি এবং খাল খননসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়। বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা মমতাজ এবং শিক্ষক কহিনুর কবিতা। স্বাগত বক্তব্য দেন কুমিল্লা জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ নূরুল হক। জেলা তথ্য অফিস, কুমিল্লা, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসন, বরুড়ার সহযোগিতায় এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net