ঢাকা   ০৫:২৭:১৩ এএম, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
শোক সংবাদ চন্দনাইশে আ.লীগের নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির প্রস্তুতি সভায় জসিম উদ্দিন আহমেদ এমপি নৈরাজ্যকারী, অগ্নিসন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান মাগুরার শ্রীপুরে তিনদিন ব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত ধানমন্ডিতে ‘মোরগ পোলাও খাইয়ে’ সোনার দোকান ফাঁকা শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর কর্ণফুলীতে জিপিএ-৫ প্রাপ্ত ৬৫ শিক্ষার্থীকে প্রেসক্লাবের সংবর্ধনা মাগুরায়  গণপ্রকৌশল দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ওর্্যালী অনুষ্ঠিত  সাতকানিয়ায় জমি বুঝিয়ে দেওয়ার নামে কোটি টাকা নেওয়ার অভিযোগ সচিবালয়ের পাশে মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ নোয়াখালীর কোম্পানীগঞ্জে হাসপাতাল থেকে ১৯ বছর বয়সী তরুণীর মরদেহ উদ্ধার 

ঠাকুরগাঁওয়ে আন্ত–ব্যাটালিয়ন ফুটবল ও ভলিবল প্রতিযোগিতার ফাইনাল

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ২৯৭ বার
  • ৫ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মোঃ মজিবর রহমান শেখ

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি ,,

জমজমাটপুর্ণ আয়োজনের মধ্য দিয়ে আন্ত: ব্যাটালিয়ন ফুটবল ও ভলিবল প্রতিযোগিতার সমাপনী খেলা অনুষ্ঠিত হয়। ২৯ ডিসেম্বর রোববার ঠাকুরগাঁও ৩৯ আনসার ব্যাটালিয়ন ফুটবল ও ভলিবল মাঠে সমাপনী খেলা শেষে পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়।

“সামাজিক নিরাপত্তা ও উন্নয়নের অঙ্গীকার” এই শ্লোগানে ঠাকুরগাঁও ৩৯ আনসার ব্যাটালিয়নের আয়োজনে (রংপুর ও রাজশাহী রেঞ্জের বাছাই পর্বের) ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ৩৯ আনসার ব্যাটালিয়নের পরিচালক মো: আব্দুল্লাহ আল হাদীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ও পুরস্কার বিতরণ করেন ১৯ আনসার ব্যাটালিয়ন পবা, রাজশাহীর পরিচালক মো: আব্দুল মজিদ, পিএএমএস। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ১৯ আনসার ব্যাটালিয়নের পরিচালক বিকাশ চন্দ্র দাস, ৩৯ আনসার ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো: জুয়েল রানা, ৩৩ আনসার ব্যাটালিয়নের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন, ৩৯ আনসার ব্যাটালিয়নের সার্কেল অ্যাডজুট্যান্ট (কোম্পানী কমান্ডার) সিরাজুল আমিন, ৩৯ আনসার ব্যাটালিয়নের সার্কেল অ্যাডজুট্যান্ট (কোম্পানী কমান্ডার) মো: বিল্লাল হোসাইন, ২৮ আনসার ব্যাটালিয়নের সার্কেল অ্যাডজুট্যান্ট মো: আতিয়ার রহমানসহ অন্যান্য সদস্য ও অংশগ্রহণকারী খেলোয়াড়বৃন্দ। ফুটবলের ফাইনাল খেলায় “২৮ আনসার ব্যাটালিয়ন টিম” চ্যাম্পিয়ন ও “৩৯ আনসার ব্যাটালিয়ন” টিম রানার্স আপ হয়। ভলিবলে “১৯ আনসার ব্যাটালিয়ন” টিম চ্যাম্পিয়ন ও “২৮ আনসার ব্যাটালিয়ন” টিম রানার্স আপ হয়।
শেষে (ফুটবল ও ভলিবল) এ চ্যাম্পিয়ন ও রানার্স আপ টিমকে ট্রফি তুলে দেন প্রধান অতিথিসহ অন্যান্যরা। একই সাথে বিভিন্ন টিমের ভাল খেলোয়াড়দের মাঝে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিবৃন্দ। ফুটবলে খেলা পরিচালক প্যানেলে ছিলেন ঠাকুরগাঁও জেলা ফুটবল রেফারিজ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এ.কে.এম হাসানুজ্জামান বিপ্লব, দপ্তর সম্পাদক মো: আসাদুজ্জামান শামিম, নির্বাহী সদস্য মো: সামসুজ্জামান আপেল, সদস্য মো: দারুল ইসলাম ও মো: মনিরুজ্জামান। ভলিবলে ছিলেন মো: মাসুদ রানা, মো: আলতাফুর আলিম, মো: হাবিব ও মো: আল আকসার। উল্লেখ্য, ফুটবল ও ভলিবল প্রতিযোগিতায় মোট ৪টি করে টিম অংশগ্রহন করে। ২ দিন ব্যাপী ভলিবল এবং ৩ দিন ব্যাপী ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। শুক্রবার সকালে বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি