1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ধৈর্যের সাথে উদ্দেশ্য ঠিক করতে পারলেই একজন সফল উদ্যোগক্তা হওয়া সম্ভব-ব্যারিস্টার সজিব - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বাংলাদেশের গার্মেন্টস খাত দেশের অর্থনীতির মেরুদণ্ড – বিজিএলসি ঈদগাঁওয়ে বর্ণাঢ্য আয়োজনে উপজেলা প্রশাসনের বৈশাখ উদযাপন ঈদগাহ হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত  চাঁদাবাজিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে কলাতলী ইউনিয়নে হামলা, ৩ জন হাসপাতালে ভর্তি ঈদগাঁওয়ে ‎বন্য হাতির আক্রমনে কৃষকের মৃত্যু মাগুরার শ্রীপুরে জামায়াতে ইসলামীর দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সাতকানিয়ায় বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার চন্দনাইশ বৈলতলীতে বলি খেলায় চ্যাম্পিয়ন প্রাইজমানি গ্রহণ করছেন ওসমান বলি চন্দনাইশ বরকলে শতবর্ষের বিশ্ব পুকুরের বলি খেলায় কানায় কানায় পরিপূর্ণ মাঠ চৌদ্দগ্রামে নববর্ষ উপলক্ষে আলকরা ইউপি’র চেয়ারম্যান প্রার্থীর পক্ষে গণসংযোগ ও মিষ্টান্ন বিতরণ

ধৈর্যের সাথে উদ্দেশ্য ঠিক করতে পারলেই একজন সফল উদ্যোগক্তা হওয়া সম্ভব-ব্যারিস্টার সজিব

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ২৫১ বার

ফজলে মমিন,শ্রীপুর(গাজীপুর)

১৮ডিসেম্বর রোজ বুধবার গাজীপুরের শ্রীপুরে উদ্যোগক্তা পরিবারে আয়োজনে তিনদিনব্যাপী বিজয় মেলার ক্রেস্ট প্রদান অনুষ্ঠান উপজেলা পরিষদ মুক্তমন্ঞে অনুষ্ঠিত হয়েছে।

শ্রীপুর উদ্যোগক্তা পরিবারের প্রতিষ্ঠাতা ফয়সাল আহমাদের সভাপতিত্বে হাসান হাবীবের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ব্যারিস্টার সজিব আহমেদ।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার ব্যারিস্টার সজিব আহমেদ বলেন,নিজেকে উদ্যোক্তা হিসেবে পরিচয় দিতে কার না ভালো লাগে! বর্তমান সময়ের সবচেয়ে চাহিদার কিংবা আকর্ষণের একটি কাজ হচ্ছে নিজেকে উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা। ব্যবসা কিংবা চাকরি যেকোনো জায়গাতেই মানুষ চায় নিজেকে কিছুটা আলাদাভাবে উপস্থাপন করতে। তাই তো বর্তমান সময়ের তরুণ তরুণীদের আকর্ষণের একটি জায়গা হচ্ছে নিজেকে উদ্যোক্তার আসনে দেখা।শ্রীপুরে উদ্যোক্তা পরিবার মহান বিজয় দিবসে মেলা এবং প্রত্যেক স্টল মালিকদের ক্রেস্ট প্রদানের মাধ্যমে তাদের কর্মের দৃষ্টান্ত দেখালেন।

তিনি বলেন,আপনারা উদ্যোক্তা হিসেবে ক্যারিয়ার গড়ার চিন্তা করে থাকেন তবে আপনাদের লক্ষ স্হির করতে হবে।প্রচারের মাধ্যমে একটি নেওয়ার্ক তৈরি করতে হবে।থাকতে হবে আত্নবিশ্বাস ও কঠোর পরিশ্রম।ধৈর্যের সাথে উদ্দেশ্য ঠিক করতে পারলেই একজন সফল উদ্যোগক্তা হওয়া সম্ভব।একজন উদ্যোগতার সবশেষ যা লাগে তা হচ্ছে মুলধন।শ্রীপুর উদ্যোগক্তা পরিবারের সকল দাবী গুলো উপজেলা প্রশাসনের পক্ষ হতে সর্বাত্বক সহযোগীতার আশ্বাস দেন প্রধান অতিথি।

বিশেষ অথিতির বক্তব্যে শ্রীপুর উপজেলা আমীর মাওঃনুরুল ইসলাম বলেন,স্বপ্ন দেখুন আকাশ ছোয়া,তবে বাস্তবায়ন হবে অনেকাংশই।

তিনি বলেন,উদ্যোক্তা হওয়ার মতো সাহস দেখাতে পারে খুব কম মানুষ। ঝুঁকি থাকবেই, তবে মনকে সেভাবেই গড়তে হবে। নিজেকে উদ্যোক্তা হিসেবে দেখতে হলে প্রথমেই প্রয়োজন মনের মাঝে সৃজনশীলতা, নেতৃত্বের ক্ষমতা এবং আকাঙ্ক্ষা গড়ে তোলা।

বিশেষ অতিথির বক্তব্যে পৌর বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন বেপারী বলেন,উদ্যোক্তা হওয়ার বাসনা মনের গভীরে অনেকেই লালন করেন। তবে লালিত স্বপ্নকে পেছনে ঠেলতে নানা অজুহাত নিজের মনেই তৈরি করে মানুষ। টাকা নেই, আমাকে দ্বারা ব্যবসা হবে না, বিশ্বস্ত মানুষ পাব কই, পরিবারে ব্যবসা করেনি কেউ, আমি কি পারব? আমার জিনিস কিনবে কে—এসব সাত পাঁচ ভেবে অনেকেই এক ধাপ এগিয়ে তিন ধাপ পিছিয়ে যান।

ক্রেস্ট প্রদান অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,পৌর জামায়াতের আমীর ডাঃআনিছুর রহমান,পৌর ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলমগীর হোসেন ও মুনসুর আহমেদ প্রমুখ।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথি বৃন্দরা মেলায় স্টল নেয়া ৪০জন ক্ষুদ্র উদ্যোগক্তা এবং আয়োজক উদ্যোগক্তাদেরকে ক্রেস্ট প্রদান করে উৎসাহিত করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net