1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় নানা আয়োজনে শিশু ও চক্ষু হাসপাতালের ৩৮তম প্রতিষ্ঠা বার্যিকী পালিত - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নৈতিক চিত্তের মানুষ তৈরি করতে হলে শিক্ষার্থীদের আদব শিক্ষায় গুরুত্ব দিতে হবে : এস এম আকাশ অতিরিক্ত মূল্যে সিলিন্ডার গ্যাস বিক্রি : ভ্রাম্যমাণ আদালতের জরিমানা কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা-ভাঙচুর মা‌টিরাঙ্গায় চতুর্থ শ্রেনির শিক্ষার্থীকে ধর্ষণ হাটহাজারী এনসিপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ডিআইজি-অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর কুমিল্লায় নিত্যপণ্যের বাজারে ভোক্তা অধিকারের অভিযান: ৬ প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা এনসিটি এবং সিসিটি ১৫ বছর মেয়াদে বিদেশী অপারেটরকে পরিচালনার দায়িত্ব দেওয়ার প্রতিবাদে স্কপ চট্টগ্রামের মানববন্ধন

মাগুরায় নানা আয়োজনে শিশু ও চক্ষু হাসপাতালের ৩৮তম প্রতিষ্ঠা বার্যিকী পালিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ৫১৮ বার

মোঃ সাইফুল্লাহ ;

মাগুরায় নানা আয়োজনে মাগুরা শিশু ও চক্ষু হাসপাতালের ৩৮তম প্রতিষ্ঠা বার্যিকী শুক্রবার দুপুরে হাসপাতাল চত্বরে পালিত হয়েছে।

মাগুরা শিশু ও চক্ষু হাসপাতাল পরিচালনা কমিটির সভাপতি ও মাগুরার জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মোঃ সাইদুর রহমান, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা কমিশনের সদস্য সিনিয়র সচিব ড, নিয়ামত উল্লা ভূঁইয়া, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব এপিডি অনুবিভাগ মোঃ ওবায়দুর রহমান।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স মোসলেম আলী খান, প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত আব্দুল লতিফ এর পুত্র ড, জাহাঙ্গীর এ খান।

স্বাগত বক্তব্য রাখেন হাসপাতালের সাধারণ সম্পাদক এড, আহমেদ হোসেন। প্রধান অতিথি, উদ্বোধকসহ বক্তারা হাসপাতালের উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নাসরিনা আক্তার, যশোর জেলা পরিষদের প্রধান নির্বাহী মোঃ আসাদুজ্জামান, মাগুরা জেলা বিএনপির আহবায়ক আলী আহম্মদ, সদস্য সচিব মনোয়ার হোসেন খান, হাসপাতালের নির্বাহী সদস্য মোঃ হাফিজুর রহমান, ডাক্তার মোঃ সাইফুল ইসলামসহ জেলার বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ২৭/১২/২০২৪ইং

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net