1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাহ্ আদর্শ শিক্ষা নিকেতনের বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযানে অস্বাস্থ্যকর খাদ্য উৎপাদনে বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা বাড়ল বাস ভাড়া, আজ থেকেই কার্যকর মাগুরার শ্রীপুরে এক পক্ষের খুন, অন্য পক্ষের বাড়িতে তাণ্ডব! আসামির তালিকায় নাম না থাকলেও ভাঙচুর-লুটপাটের শিকার দুই পরিবার সরকারি কাজে আবেগ নয় বিবেক দিয়ে কাজ করতে হবে- মাগুরায় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম ১০০০ টাকার নোট বাতিলের দাবিতে আইনি নোটিশ জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী নোবিপ্রবিতে মশক নিধন কার্যক্রম উদ্বোধন ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত নবীনগরে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে ইউএনও’র অভিযান, ড্রেজার মেশিন ধ্বংস আইফোন নয় পাওনা টাকা চাওয়াতে অপ্রতিমকে পিটিয়ে হত্যা মাগুরায় গড়াই নদীর তীব্র ভাঙনে ফসলি জমি বিলীন! হুমকিতে কোদলা গ্রামের ৫ শত পরিবার

ঈদগাহ্ আদর্শ শিক্ষা নিকেতনের বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৫
  • ৩৪৪ বার

সেলিম উদ্দীন, ঈদগাঁও।

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ঈদগাহ্ আদর্শ শিক্ষা নিকেতনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা মঙ্গলবার শুরু করা হয়েছে। শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ এই আয়োজনের উদ্বোধন করেন ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা বিমল চাকমা।

এসময় তিনি বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের শৃঙ্খলা, দলগত চেতনা এবং নেতৃত্বগুণের বিকাশ ঘটায়। পড়াশোনার পাশাপাশি সহপাঠ্যক্রমিক কার্যক্রমের নিয়মিত অনুশীলনের উপর তিনি জোর দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ ওসি মো. মছিউর রহমান ও ইসলামপুর ইউপি চেয়ারম্যান মাওলানা দেলাওয়ার হোছাইন বক্তব্যে অনুপ্রেরণা জুগিয়ে, স্বপ্ন দেখিয়ে তারা শিক্ষার্থীদেরকে সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহবান জানান।

ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতনের প্রতিষ্ঠাতা কামরুল হক চৌধুরী এবং বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ উপস্থিত থেকে ক্রীড়া-সাংস্কৃতিক  কার্যক্রমে শিক্ষার্থীদেরকে অনুপ্রাণিত করেন। অতিথিবৃন্দ শিক্ষার্থীদের স্টল ঘুরে দেখেন এবং খেলাধুলা ও পড়াশোনার সার্বিক খোঁজখবর নেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ শহিদুল হকের নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দের সার্বিক সহযোগিতায় ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতা সুশৃঙ্খলভাবে চলছে  বলে জানান উপস্থিত অভিভাবকবৃন্দ।

শহীদ আবু সাঈদ হাউজ, শহীদ মীর মুগ্ধ হাউজ, শহীদ ওয়াসিম আকরাম হাউজ এবং শহীদ নুরুল মোস্তফা হাউজ এ চারটি হাউজে শিক্ষার্থীদেরকে বিভক্ত করে ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতা চলছে। উদ্বোধনী দিনে ২৮টি ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ২৯ ও ৩০ জানুয়ারি সাংস্কৃতিক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে।
২৮/১/২০২৫
সেলিম উদ্দীন, ঈদগাঁও -০১৮১৮১২৫৪০০

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net