1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
উদীচী শিল্পীগোষ্ঠী সাতক্ষীরা জেলা সংসদের ৭ম দ্বি—বার্ষিক সম্মেলন - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
এনায়েত বাজার ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসাবে গড়তে চাই – কাউন্সিলর প্রার্থী লায়ন মো.জিয়াউল হক সোহেল  রাজধানীতে নাঙ্গলকোটবাসীর মিলনমেলা: ঢাকায় ‘একখণ্ড নাঙ্গলকোট’ গড়ার প্রত্যয় ঈদগাঁওয়ে পেশাজীবীদের সম্মানে উপজেলা ক্রিকেটার্স ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈদগাঁওয়ে ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কর্নেল অলি আহমদ বীর বিক্রমের জন্মদিনে সুশীল ফোরামের ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা কোম্পানীগঞ্জের চরপার্বতীতে পুকুরে অজ্ঞাত লাশ: খবর পেয়ে উদ্ধার করলো পুলিশ  দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ৬ বছর বন্ধ স্কুল, তবুও সাধারণ সম্পাদক দাবী ! সেনবাগে কিন্ডারগার্টেন এসোসিয়েশন নিয়ে তোলপাড় অফিসে সময়ে গেস্ট রুমে গিয়ে ঘুমান কুমিল্লা শিক্ষাবোর্ডের কর্মকর্তা

উদীচী শিল্পীগোষ্ঠী সাতক্ষীরা জেলা সংসদের ৭ম দ্বি—বার্ষিক সম্মেলন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫
  • ১৫৬ বার

উদীচী শিল্পীগোষ্ঠী সাতক্ষীরা জেলা সংসদের ৭ম দ্বি—বার্ষিক সম্মেলন
সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক সুরেশ পাণ্ডে

“সংস্কৃতির সংগ্রামে দ্রোহের দীপ্তি, মুক্তির লড়াইয়ে অজেয় শক্তি” স্লোগানে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী সাতক্ষীরা জেলা সংসদের ৭ম দ্বি—বার্ষিক জেলা সম্মেলন—২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৪ জানুয়ারি) সাতক্ষীরা পোস্ট অফিস মোড় সংলগ্ন জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে জেলা সংসদের সভাপতি শেখ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
দুই পর্বের অনুষ্ঠানে প্রথম পর্বে সকাল সাড়ে ১০ টায় জাতীয় সংগীতের সাথে সাথে জাতীয় পতাকা ও উদীচীর পতাকা উত্তোলনের মধ্য দিয়ে জেলা সম্মেলনের শুভসূচনা করেন অনুষ্ঠানের উদ্বোধক সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ ড. দিলারা বেগম। এরপর সকাল সাড়ে ১১ টায় উদীচী শিল্পীগোষ্ঠী সাতক্ষীরা জেলা সংসদের সদস্য শেখ মোশফিকুর রহমান মিল্টনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কেন্দ্রীয় সহ—সভাপতি সুখেন রায়, কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও ঝিনাইদহ জেলা সংসদের সভাপতি কেএম শরিফ। অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল হামিদ, সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আহবায়ক এ্যাড. শেখ আজাদ হোসেন বেলাল। এছাড়া বক্তব্য রাখেন উদীচী জেলা সংসদের সহ—সভাপতি আবুল হোসেন, সহ—সভাপতি আবু আফ্ফান রোজবাবু, সালেহা আক্তার, স্বদেশ’র নির্বাহী পরিচালক মাধব দত্ত, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কালিগঞ্জ শাখা সংসদের সভাপতি সেলিম শাহরিয়ার, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী শ্যামনগর শাখা সংসদের সাধারণ সম্পাদক লিয়াকত আলী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জী, দীপালোক একাডেমীর পরিচালক ও সাংবাদিক বরুণ ব্যানার্জী, কবি ও গীতিকার প্রাণকৃষ্ণ সরকার, সাপ্তাহিক সূর্যের আলো পত্রিকার বার্তা সম্পাদক মোঃ মুনসুর রহমান, নবধারা একাডেমীর পরিচালক কামরুল ইসলাম, কবি ও আবৃত্তিশিল্পী দিলরুবা রোজ, মনিরুজ্জামান ছট্টু, ইমরোজ, মোহাম্মাদ মনিরুজ্জামান, কবি ও শিক্ষক দিব্যানন্দ কুমার সরকার, সাংবাদিক প্রতাপ সিং, রুবেল হোসেন, তাহিয়াতুল হক মুকুল প্রমূখ। দ্বিতীয় পর্বের অনুষ্ঠানে সভায় বিগত ২ বছরের আয়—ব্যয় এর তথ্য বিবরণী পেশপূর্বক অডিট কমিটি গঠন করা হয় এবং জেলা সংসদের সভাপতি শেখ সিদ্দিকুর রহমান পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। এরপর জেলা সংসদের সহ—সভাপতি আবুল হোসেন এর সভাপতিত্বে ৫ সদস্য বিশিষ্ট সাবজেক্ট কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। এই সভায় ২৩ সদস্য বিশিষ্ট একটি প্রস্তাবিত জেলা সংসদের কমিটির তালিকা কেন্দ্রীয় সহ—সভাপতি সুখেন রায় এর কাছে হস্তান্তর করেন আবু আফ্ফান রোজবাবু। পরবর্তীতে সকলের সম্মতিক্রমে যাচাই—বাছাই শেষে আগামী ২ বছরের জন্য শেখ সিদ্দিকুর রহমানকে সভাপতি, সুরেশ পাণ্ডেকে সাধারণ সম্পাদক করে ২৩ সদস্য বিশিষ্ট উদীচী সাতক্ষীরা জেলা সংসদের কমিটির অনুমোদন করেন কেন্দ্রীয় সহ—সভাপতি সুখেন রায়। কমিটির অন্যান্যরা— সহ—সভাপতি আবুল হোসেন, আবু আফফান রোজবাবু ও চৈতালি মুখার্জি। সহ—সাধারণ সম্পাদক শেখ মোসফিকুর রহমান মিল্টন ও তামান্না জাবরিন। কোষাধ্যক্ষ মনিরুজ্জামান মুন্না। সম্পাদকমন্ডলীরা হলেন— ফারজানা রুবি মুক্তি, মৃত্যঞ্জয় কুমার বিশ্বাস, কর্ণ বিশ্বাস, বিউটি চক্রবর্তী, মনিরুল ইসলাম। নির্বাহী সদস্য আ: সবুর বিশ্বাস, কাজী মাসুদুল হক, শেখ আব্দুল ওয়াহেদ, এসএম হাবিবুল হাসান, সালেহা আক্তার, মোঃ আজিজ, শান্তি গোপাল চক্রবর্তী, লিয়াকত আলি ও কো—অপ্ট সদস্য দুজন। এরপর কেন্দ্রীয় প্রতিনিধি সুখেন রায় ও কে এম শরিফ সবার শপথ বাক্য পাঠ শেষে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

 

(শেখ সিদ্দিকুর রহমান)
সভাপতি
উদীচী শিল্পীগোষ্ঠী সাতক্ষীরা
জেলা সংসদ, সাতক

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net