1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
যারা ইসলাম চায়, দেশে কোরআনের আইন চালু হোক চায়, আমরা তাদের সাথে সমঝোতা করতে চাই- অধ্যাপক মজিবুর রহমান - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
রোটারি ক্লাব অব কুমিল্লা মিড টাউনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি জশনে জুলুসে ঈদে-মিলাদুন্নবী চন্দনাইশে পবিত্র রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে র‌্যালি মাগুরার শ্রীপুরে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত  চট্টগ্রামের সাতকানিয়ায় জামায়াতের কর্মী শিক্ষা শিবির দেশ ও মানুষের কল্যাণে কাজের আহ্বান: এমপি শাহজাহান চৌধুরী  মাগুরায় বিভিন্ন প্রকল্পের চেক বিতরণ করলেন মন্ত্রী নিতাই রায় চৌধুরী  মাগুরায় নির্বাচনী গণসংযোগ ও মসজিদের উন্নয়ন প্রকল্পের রড হস্থান্তর  কবি কাজী কাদের নওয়াজের বাড়ি প্রাঙ্গণে সবুজ আন্দোলনের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চন্দনাইশ থানা পুলিশের অভিযানে সিআর পরোয়ানা ভুক্ত ১ আসামী গ্রেফতার চন্দনাইশ থানা পুলিশের অভিযানে পরোয়ানা ভুক্ত ৫ আসামী গ্রেফতার

যারা ইসলাম চায়, দেশে কোরআনের আইন চালু হোক চায়, আমরা তাদের সাথে সমঝোতা করতে চাই- অধ্যাপক মজিবুর রহমান

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫
  • ২১৭ বার

ময়নাল হোসেন, দেবিদ্বার (কুমিল্লা):

জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মজিবুর রহমান বলেছেন, আমরা মানুষের আইন মানি না, আমরা আল্লাহর আইন মানি। আল্লাহর আইন আসলে পরে শয়তানের আইন পালাবে। যদি ইসলাম আসে জুলুম যত আছে, পালাতে বাধ্য হবে। এ দেশে যত ধার্মিকওয়ালা আছে, যারা ইসলাম চায়, দেশে কোরআনের আইন চালু হোক চায়, আমরা তাদের সাথে সমঝোতা করতে চাই। আমরা বিভিন্ন ভাবে তাদের সাথে আলোচনা করছি। আগামী দিনের ঐক্য হবে ইসলামের ঐক্য, যেখানে কোরানের আইন চালু করা হবে। তিনি আরও বলেছেন, ‘বাংলাদেশে নির্বাচন ব্যবস্থাকে শুধু হত্যা নয় দাফনও করে ছেড়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ। তারা দিনের ভোট রাতে করেছে, নতুন প্রজন্মকে ভোট থেকে বঞ্চিত করেছে। এর মাধ্যমে গণতন্ত্রকে হত্যা করেছে।

শনিবার (২৫ জানুয়ারি) সকালে দেবিদ্বার সরকারী রেয়াজ উদ্দিন পাইল মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা ও পৌর জামায়াতের উদ্যোগে আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আওয়ামী লীগ নির্বাচনকে তামাশায় পরিণত করেছিল। জাতির সামনে তারা নির্বাচন নিয়ে যায়নি। ৫ আগস্টের দিনের কথা উল্লেখ করে বক্তব্যে অধ্যাপক মজিবুর রহমান বলেন, সেদিন মনে হয়েছিল আল্লাহ তায়ালা ঝাঁকে ঝাঁকে আবাবিল পাখি পাঠিয়েছে স্বৈরাচারের বিরুদ্ধে, যেভাবে ছাত্র-জনতা, সাধারণ মানুষ ঝাঁপিয়ে পড়েছিল স্বৈরাচার হাসিনা ইঁদুরের গর্তও খুঁজে পায়নি পালানোর জন্য। আল্লামা সাঈদী বলেছিলেন, সময় এমন আসবে পালাবার জন্য ইঁদুরের গর্ত পর্যন্ত খুঁজে পাবে না। হলো তো তাই। মাটিতে যাওয়ার কোনো সুযোগ হয়নি তার। শেষ পর্যন্ত আকাশে উড়াল দিল স্বৈরাচার।

উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মোহাম্মদ শহীদুল ইসলামের সভাপতিত্বে এবং পৌর জামায়াতের আমীর ফেরদৌস আহমদের সঞ্চালনায় সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ। বিশেষ অতিথি ছিলেন, কুমিল্লা উত্তর জেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল মতিন, সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ, জামায়াতের ইউরোপীয় মুখপাত্র ব্যারিস্টার আবু বকর মোল্লা সহ বাংলাদেশ ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় নেতাকর্মী ও মহানগর জামায়াতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net