1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাউজানে জাতীয়বাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীনগরে সরিষা উৎপাদনে নতুন দিগন্ত: বারি সরিষা–২০ চন্দনাইশে দুই শত বছরের প্রাচীন শুক্লাম্বর দীঘির মেলায় পুণ্যার্থীদের ঢল নির্বাচনে ভুয়া তথ্য মোকাবিলায় জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা “দুষ্টচক্র যাতে সহিষ্ণুতা ও সম্প্রীতি নষ্ট করতে না পারে এ জন্য আমাদের সজাগ হতে হবে ফাদার্স এইড জুনিয়র ইসলামিক স্কলারস ট্যালেন্ট সার্চ ২০২৫ চুড়ান্ত পর্বের ফল প্রকাশ চৌদ্দগ্রামে বাস-ট্রাক সংঘর্ষে বাসের সুপারভাইজর নিহত, আহত ৫ ব্রাহ্মণবাড়িয়া জেলার শ্রেষ্ঠ শিক্ষক ইব্রাহীম খলিল নবীনগরে আধুনিক কৃষিতে জিরো টিলেজ পদ্ধতির সফল প্রয়োগ আইসিটি মামলা থেকে খালাস পেলেন ঈদগাঁওর ছাত্রনেতা  আনিছ ঈদগাঁওয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১৪ হাজার ৭ শ টাকা জরিমানা আদায় 

রাউজানে জাতীয়বাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২৫
  • ১৩৮ বার

রাউজান প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাউজান উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১ জানুয়ারি বুধবার সকালের প্রথম প্রহরে রাঙ্গুনিয়া জিয়ানগর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ ও মোনাজাত করা হয়। এর পর বিকালে রাউজান জলিলনগর বাস ষ্টেশন থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

বর্ণাঢ্য র‌্যালিটি রাউজান উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জলিলনগর এসে সমাবেশের মাধ্যমে শেষে সমাপ্তি হয়। চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের যুগ্ন সম্পাদক ছোটন আজমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উত্তর জেলা ছাত্রদলের সহ-সভাপতি তসলিম উদ্দিন। উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ন আহ্বায়ক জাহিদুল ইসলাম ও ফরিদ উদ্দিনের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক  রিদওয়ানুল হক, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম,চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক মোঃ জোবায়েদ হোসেন, জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক রবিউল জনি, সদস্য  ইয়াসিন আরাফাত, সদস্য আরাফাত নয়ন, রাউজান উপজেলা ছাত্রদলের আব্দুল কাদের, আবু আব্দুল্লাহ ছোটন, মোহাম্মদ মুরাদ, বাপ্পা কুমার দাস,  মুনসুর আলম, পারভেজ আলম, সাজ্জাদ নয়ন, ফুরকান বিন সুলাইমান, হৃদয় খান, পাবেন, বেলাল, সাজিদ, ওসমান, মোঃ মুন্না, শরিফ, রোমান, লিটন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net