ঢাকা   ১১:১৮:০২ পিএম, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ডিসেম্বরের মধ্যেই দেশের প্রতিটি উপজেলায় খেলার মাঠ তৈরি হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী চন্দনাইশে গ্রামীণ ব্যাংক শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ, আলামত মুছে ফেলার অভিযোগ মাগুরায় ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন মাগুরায় বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত কর্ণফুলী উপজেলায় জামায়াত ইসলামীর নতুন আমীর নির্বাচিত ৭ জেলায় নতুন পুলিশ সুপার কিশোরগঞ্জ-৩ আসনে উপ-নির্বাচন ১০ জানুয়ারি নিজেকে আ’লীগ দাবি করা অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসান গ্রেফতার পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বাড়ল মজুরি গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

শিক্ষানুরাগী মোফাজ্জেল হোসেনের ট্রাস্টের উদ্যোগে বৃত্তি প্রদান

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০২৫
  • ২২৮ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

বিশেষ প্রতিনিধি,রাজবাড়ী।

রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের ভবদিয়ায় অবস্থিত আলহাজ আব্দুল করিম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয় হয়েছে। শিক্ষানুরাগী মোফাজ্জেল হোসেনের ট্রাস্টের উদ্যোগে এই বৃত্তি প্রদান করা হয়।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) আলহাজ¦ আব্দুল করিম উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে এই বৃত্তি প্রদান অনুষ্টানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোফাজ্জেল হোসেনের সন্তান প্রকৌশলী সাখাওয়াত হোসেন শামীম। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মুহাম্মদ কবির উদ্দিন বিশ্বাস , রাজবাড়ী লেখক পাঠক কেন্দ্রের সভাপতি কবি নেহাল আহমেদ, প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ ইউসুফ আলী মন্ডল, সহকারী শিক্ষক শচীন্দ্রনাথ বালা, সহকারী শিক্ষক ফকির আহাম্মদ আলী খান।
সাখাওয়াত হোসেন শামীম বলেন, এই বিদ্যালয়টি আমার দাদা প্রতিষ্ঠিত করে। জুনিয়র স্কুল হিসেবে বিদ্যালয়টির যাত্রা শুরু। পরে আমার বাবা মোফাজ্জেল হোসেন স্কুলটিকে উচ্চ বিদ্যালয় হিসেবে গড়ে তুলতে উদ্যোগ গ্রহন করেন। এক পর্যায়ে এই বিদ্যালয় প্রাঙ্গনেই তিনি তার শেষ নিশ^াস ত্যাগ করেন। তারই স্মরণে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে। এটি চলমান থাকবে।
জানা যায়, বিগত বছরের বার্ষিক পরীক্ষায় যে সকল শিক্ষার্থীরা প্রথম দ্বিতীয় ও তৃতীয় মেধা তালিকায় উত্তীর্ণ হয়েছিল সেই সব শিক্ষার্থীকে ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি