1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁওতে অনলাইন প্রেস ক্লাবের অভিষেক ও প্রীতিভোজ অনুষ্টান  - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ কোটি টাকার প্রকল্প অনুমোদন: কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন  চার জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিল সরকার তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ নিষিদ্ধ ছাত্রলীগের হাটহাজারী উপজেলা সাধারণ সম্পাদক হাসান গ্রেফতার প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির সর্বোচ্চ ২ মেয়াদের পক্ষে সরকার, বিরোধী দলকে আলোচনার আহ্বান মাগুরায় নাশকতা মামলায় নিষিদ্ধ  সাবেক ছাত্রলীগ নেতা! সাগর হোসেন আটক মাগুরায় শ্রীপুর প্রেস ক্লাবের বহুতল ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা মাগুরার শ্রীপুরে শিক্ষকের নামে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত  এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ 

ঈদগাঁওতে অনলাইন প্রেস ক্লাবের অভিষেক ও প্রীতিভোজ অনুষ্টান 

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৩ জানুয়ারি, ২০২৫
  • ২৬৬ বার

সেলিম উদ্দীন, ঈদগাঁও

বৈষম্যহীন রাষ্ট্র বিনির্মানে অঙ্গীকারবদ্ধ তরুণ অনলাইন সংবাদকর্মীদের অন্যতম প্লাটফর্ম ঈদগাঁও উপজেলা অনলাইন প্রেস ক্লাবের অভিষেক ও প্রীতিভোজ অনুষ্টান সম্পন্ন হয়েছে।

গতকাল বৃহস্পতিবার বিকেলে মেহেরঘোনা ফরেস্ট উদ্যানে প্রেস ক্লাবের সহ-সভাপতি হাফেজ বজলুর রহমানের কোরআন তেলওয়াতের মধ্য দিয়ে অনুষ্টানের শুভ সূচনা হয়।

অনলাইন প্রেস ক্লাব সভাপতি মিছবাহ্ উদ্দিনের সভাপতিত্বে ও অর্থ সম্পাদক আজিজুর রহমান রাজু’র সঞ্চালনায় শুরুতে উদ্বোধনী বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মনছুর আলম।

আমন্ত্রিতদের মধ্যে ঈদগাহ রশিদ আহমদ কলেজ অধ্যক্ষ জসিম উদ্দিন, ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ মছিউর রহমান, মালুমঘাট হাইওয়ে থানার ইনচার্জ মেহেদী হাসান, ঈদগাঁও উপজেলা নির্বাচন কর্মকর্তা হুমায়ুন কবির, জালালাবাদ ইউপি চেয়ারম্যান আলমগীর তাজ জনি, ইসলামপুর ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোছাইন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় ছাত্র প্রতিনিধি হিজবুল্লাহ্, ঈদগাঁও উপজেলা প্রেস ক্লাব সভাপতি সেলিম উদ্দিন, জাতীয় সাংবাদিক সংস্থার কক্সবাজার সভাপতি নুরুল আমিন হেলালী, ঈদগাঁও প্রেসক্লাব সহ-সভাপতি জাহাঙ্গীর বাঙ্গালী, ঈদগাঁও মানবিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক মনির আহমদ, জাতীয় নাগরিক কমিটি ঈদগাঁও শাখার সদস্য এসকে ফারুকী,বন্ধুভীড় কক্সবাজার সভাপতি এডভোকেট মোবারক হোসেন সাঈদ ও ঈদগাঁও উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব আনিসুর রহমান বক্তব্য রাখেন।

এসময় বিভিন্ন পত্রিকার প্রতিনিধি, ছাত্র অধিকার পরিষদের নেতৃবন্দ, উপজেলা প্রশাসনের গুরুত্বপূর্ণ পদের কর্মকর্তা, রাজনৈতিক ব্যাক্তিবর্গ ও বিভিন্ন সামাজিক ও মানবিক সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

দুপুরে অনলাইন প্রেস ক্লাবের সদস্যদের মধ্যে নানা ইভেন্টে সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্টান শেষে উক্ত ইভেন্টে বিজয়ীদের পুরস্কার বিতরন করে প্রীতিভোজে অংশ নেয় সকলে।
৩/১/২০২৫
সেলিম উদ্দীন, ঈদগাঁও

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net