1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সাংবাদিককে হত্যার হুমকি মাদক ব্যবসায়ীর : থানায় জিডি - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশ থানা পুলিশের অভিযানে সিআর পরোয়ানা ভুক্ত ১ আসামী গ্রেফতার চন্দনাইশ থানা পুলিশের অভিযানে পরোয়ানা ভুক্ত ৫ আসামী গ্রেফতার মাগুরার শ্রীপুর মা ও শিশু কল্যাণ কেন্দ্রের দেড় মাস যাবৎ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, রোগীদের দুর্ভোগ চরমে অশ্রুসিক্ত নয়নে মায়ের শেষ বিদায়, জানাজা-দাফন শেষে কারাগারে ফিরলেন সাবেক এমপি পুত্র ও আ.লীগ নেতা রাসেল সুপেয় পানির আওতায় বান্দরবানের পাঁচ হাজার মানুষ নোয়াখালীতে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় যুবদল নেতাকে কুপিয়ে জখম চন্দনাইশে শাহজালাল বেকারীকে ৫০ হাজার টাকা জরিমানা  ভাঙ্গুড়ায় ১৮০ পিস ইয়াবা ও ৬৯ হাজার টাকা নিয়ে মাদক ব্যবসায়ী আটক  মাগুরায় শহরের বেবি প্লাজা মাকেটের ৬টি দোকানে শাটার ভেঙ্গে  চুরি রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

সাংবাদিককে হত্যার হুমকি মাদক ব্যবসায়ীর : থানায় জিডি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫
  • ৩৬২ বার

সাংবাদিককে হত্যার হুমকি মাদক ব্যবসায়ীর : থানায় জিডি

নিজস্ব প্রতিবেদক :- জাতীয় দৈনিক মুক্ত খবর পত্রিকার গোদাগাড়ী প্রতিনিধি মোঃ অলিউল্লাহকে মোবাইল ফোনে হত্যার হুমকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় সোমবার রাতে মাদক ব্যবসায়ী মাসুম আলীর বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী। জিডি নং ১২৯৯।
গোদাগাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমীন জিডির বিষয়টি নিশ্চিত করেন।
জিডি সূত্রে জানা যায়,২৭ জানুয়ারি ( সোমবার) ৪ টা ৫১মিনিটে ২ মিনিট ৫৬ সেকেন্ডের একটি কলে সাহাব্দীপুর নামক এলাকা থেকে ভুক্তভোগী সাংবাদিক অলিউল্লাহ’র মোবাইল নং-০১৭৩৭ ৫৭৪৩৪৪ তে মাদক ব্যবসায়ী মোঃ মাসুম আলী জেল থেকে জামিনে বের হয়ে তার মোবাইল নং- ০১৩১৯-৯০১০৬৪ থেকে কল করে নিজের পরিচয় দিয়ে প্রাণ নাশ সহ হাত-পা ভেঙ্গে ফেলার হুমকি দেয়। যার কল রেকর্ড সংরক্ষিত আছে। যার ফলে সাংবাদিক অলিউল্লাহ চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন । যেকোন সময় আইন শৃংখলার চরম অবনতি ঘটার সম্ভাবনায় ভবিষ্যতের জন্য বিষয়টি সধারন ডাইরীভূক্ত করেছেন।
এ ঘটনায় রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব, জাতীয় সাংবাদিক সংস্থা, গোদাগাড়ী পৌর প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকরা উদ্বেগ প্রকাশ করে হুমকিদাতার শাস্তির দাবি করেছেন।

উল্লেখ্য, উপজেলার সাহাব্দিপুর এলাকার মৃত জালাল আলীর ছেলে মাদক ব্যবসায়ী মাসুম আলী গত ১৬ মে ২০২৩ সালে ৫০০ গ্রাম হেরোইন সহ গ্রেফতার হয় প্রেমতুলি পুলিশের হাতে। এতে সাংবাদিক অলিউল্লাহ সহ স্থানীয় অনেক সাংবাদিক গ্রেফতার সংক্রান্তে একটি প্রতিবেদন প্রকাশ করেন। যার কারনেই জামিনে এসে মাদক ব্যবসায়ী মাসুম ফোন কলে প্রাণ নাশের হুমকি প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net