1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
জামায়াতে ইসলামী কর্তৃক শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও দুস্থদের মাঝে গৃহ হস্তান্তর - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চন্দনাইশ থানা পুলিশের অভিযানে সিআর পরোয়ানা ভুক্ত ১ আসামী গ্রেফতার চন্দনাইশ থানা পুলিশের অভিযানে পরোয়ানা ভুক্ত ৫ আসামী গ্রেফতার মাগুরার শ্রীপুর মা ও শিশু কল্যাণ কেন্দ্রের দেড় মাস যাবৎ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, রোগীদের দুর্ভোগ চরমে অশ্রুসিক্ত নয়নে মায়ের শেষ বিদায়, জানাজা-দাফন শেষে কারাগারে ফিরলেন সাবেক এমপি পুত্র ও আ.লীগ নেতা রাসেল সুপেয় পানির আওতায় বান্দরবানের পাঁচ হাজার মানুষ নোয়াখালীতে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় যুবদল নেতাকে কুপিয়ে জখম চন্দনাইশে শাহজালাল বেকারীকে ৫০ হাজার টাকা জরিমানা  ভাঙ্গুড়ায় ১৮০ পিস ইয়াবা ও ৬৯ হাজার টাকা নিয়ে মাদক ব্যবসায়ী আটক  মাগুরায় শহরের বেবি প্লাজা মাকেটের ৬টি দোকানে শাটার ভেঙ্গে  চুরি

জামায়াতে ইসলামী কর্তৃক শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও দুস্থদের মাঝে গৃহ হস্তান্তর

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২৫
  • ২৪৪ বার

এ এইচ এম মহিউদ্দিন
সেনবাগ, নোয়াখালী..

নোয়াখালী সেনবাগ পৌর শহরের ৪নং ওয়াডের কাদরা হামিদিয়া দাখিল মাদ্রাসায় মঙ্গলবার সন্ধ্যার পর জামায়াতে ইসলামী পৌর শাখার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও গৃহহীন পরিবারের মাঝে গৃহ হস্তান্তর করা হয়েছে।
সেনবাগ পৌর যুব জামায়াত সভাপতি আলাউদ্দিন আলোর সভাপতিত্বে শীত বস্ত্র ও গৃহস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নোয়াখালী জেলা নায়েবে আমির মাওলানা সাইয়েদ আহমদ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
বাংলাদেশ জামায়াতে ইসলামী সেনবাগ উপজেলা আমির মাওলানা ইয়াছিন করিম। আকবর আলী কলেজের অধ্যক্ষ ইসমাইল হোসেন মজুমদার, গাজীরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহের, জয়নগর ওয়াজেদীয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইমাম উদ্দিন, সেনবাগ পৌর জামায়াতের আমির মাওলানা ইয়াছিন মিয়াজি এবং সেক্রেটারি আলা উদ্দিন, কাদরা ওয়ার্ড জামায়াতের সভাপতি আবু জাহেদসহ প্রমুখ।
অনুষ্ঠানে দলীয় নেতাকর্মী এবং এলাকার সাধারণ জনগণের উপস্থিতিতে আলোচনা শেষে অতিথিরা উপস্থিত শীতার্ত মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন এবং মৌলভী দ্বীন মোহাম্মদ ফাউন্ডেশনের পক্ষ থেকে অসহায়ের জন্য নির্মিত ঘরের উদ্বোধন করেন।

জামায়াতে ইসলামী কতৃক শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর এ ধরনের উদ্যোগ স্থানীয়ভাবে বেশ প্রশংসিত হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net