1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে ঘুষ নেওয়ার অভিযোগে ২ কারারক্ষী সাময়িক বরখাস্ত ! - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মদিনে হাটহাজারী বিএনপির দোয়া মাহফিল রোটারি ক্লাব অব কুমিল্লা মিড টাউনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি জশনে জুলুসে ঈদে-মিলাদুন্নবী চন্দনাইশে পবিত্র রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে র‌্যালি মাগুরার শ্রীপুরে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত  চট্টগ্রামের সাতকানিয়ায় জামায়াতের কর্মী শিক্ষা শিবির দেশ ও মানুষের কল্যাণে কাজের আহ্বান: এমপি শাহজাহান চৌধুরী  মাগুরায় বিভিন্ন প্রকল্পের চেক বিতরণ করলেন মন্ত্রী নিতাই রায় চৌধুরী  মাগুরায় নির্বাচনী গণসংযোগ ও মসজিদের উন্নয়ন প্রকল্পের রড হস্থান্তর  কবি কাজী কাদের নওয়াজের বাড়ি প্রাঙ্গণে সবুজ আন্দোলনের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চন্দনাইশ থানা পুলিশের অভিযানে সিআর পরোয়ানা ভুক্ত ১ আসামী গ্রেফতার

ঠাকুরগাঁওয়ে ঘুষ নেওয়ার অভিযোগে ২ কারারক্ষী সাময়িক বরখাস্ত !

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৭৯ বার

মোঃ মজিবর রহমান শেখ

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,

ঠাকুরগাঁও জেলা কারাগারে বন্দিদের স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করাতে ঘুষ নেওয়ার অভিযোগ ২ কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়। বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে বন্দিদের স্বজনদের কাছ থেকে টাকা নেওয়ার একটি ভিডিও ছড়িয়ে পড়ে। সাময়িক বরখাস্তকৃত দুজন হলেন- সহকারী প্রধান কারারক্ষী আমিনুল ইসলাম ও কারারক্ষী আব্দুর রহিম। ভিডিওতে দেখা গেছে, কারারক্ষী রহিম প্রথমে এক বন্দির স্বজনের সঙ্গে কথা বলেন এবং তাকে দেখা করানোর আশ্বাস দেন। তারপর সহকারী প্রধান কারারক্ষী আমিনুল এসে রহিমের সঙ্গে কথা বলেন এবং সাক্ষাতের জন্য ৪০০ টাকা নেওয়া হয়। এই ঘটনাটি প্রকাশ্যে আসার পর ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর ঠাকুরগাঁও জেলা কারাগারের পক্ষ থেকে অভিযুক্ত ২ কারারক্ষী আমিনুল ও রহিমকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। ঠাকুরগাঁও জেলা প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। এ ঘটনায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে মন্তব্য করছেন, সরকারি কারাগারে বন্দিদের স্বজনদের কাছ থেকে ঘুষ নেওয়া চরম অনিয়ম। এটি অবিলম্বে বন্ধ করা উচিত।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেন, এই অনিয়ম নতুন কিছু নয়। দীর্ঘদিন ধরেই টাকা ছাড়া কারাগারে বন্দিদের সঙ্গে স্বজনদের দেখা করা সম্ভব নয়।
ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইসরাত ফারজানা এ বিষয়ে বলেন, ভিডিওর বিষয়টি আমাদের নজরে এসেছে। আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছি এবং বিষয়টি আরও গভীরভাবে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net