ঢাকা   ০৬:৩৭:০০ এএম, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে মসজিদের মোতাওয়াল্লি নিয়োগ নিয়ে ভাই-বোনের বিরোধ, ভাই ইব্রাহিমের বিরুদ্ধে একাধিক অভিযোগ কোম্পানীগঞ্জে হোমল্যান্ড আবাসন লিঃ এর আয়োজনে উৎসবমুখর ফ্যামেলী ডে অনুষ্ঠান অনুষ্ঠিত  ধর্মীয় সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ’ লাকসামে কঠিন চীবর দানোৎসবে এমপি আবুল কালাম নোয়াখালীতে বেগমগঞ্জে ড. ইউনুসের গ্রামীণ ব্যাংকে হামলা ও অগ্নিসংযোগ  মাগুরায় মানবতার সেবায় সব্দালপুর ক্লিনিকের উদ্যোগে পাড়ায় পাড়ায় মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পাচ্ছেন হাজারো শত মানুষ নোয়াখালীর চাটখিলে ‘ওপরের নির্দেশ’ বলে ৮টি ইউপিতে তালা দিলো যুবদল-ছাত্রদল দুপুরে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‌‌‘আকভান’, যেসব জেলায় ঝড়বৃষ্টির আভাস আগুন-সহিংসতা চলছেই গাড়ি বিক্রির পর মালিকানা হস্তান্তর না করে প্রতারণার অভিযোগ, সিদ্ধিরগঞ্জ থানায় ইলিয়াছ ভূঁইয়ার লিখিত অভিযোগ হাতিয়ায় কৃষি অফিসে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

বাঁশখালী স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের জুলাই বিপ্লবে আহতদের সহায়তা প্রদান

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৩০৮ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:

বাঁশখালীভিত্তিক ছাত্রকল্যাণে কাজ করা বাঁশখালী স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর উদ্যেগে আয়োজিত জুলাই বিপ্লব কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও জুলাই বিপ্লবে আহতদের সম্মানে আর্থিক সহযোগিতা প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়।

 

শুক্রবার বিকোলে বাঁশখালী পৌরসভার আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী।

ফাউন্ডেশনের প্রতিষ্টাতা আবরার হাসান রিয়াদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম, বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন চক্রবর্তী, চট্টগ্রাম জর্জ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মুহাম্মদ ইমরান হোসেন, ফাউন্ডেশনের কার্যকরী পরিষদ সদস্য সাংবাদিক শিব্বির আহমদ রানা।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক তাফহীমুল ইসলাম, রিয়াদুল ইসলাম, ফাউন্ডেশনের কার্যকরী পরিষদ সদস্য আবুল কাশেম সিকাদার, কার্যকরী পরিষদ সদস্য এনামুল হক রাহাত, চট্টগ্রাম জেলা ছাত্র আন্দোলন সমন্বয়ক ইবনে হোসাইন। ফাউন্ডেশনের সদস্য সাইফুল ইসলাম, বেলাল মেহরাজ, নাছির উদ্দীন, মো. হাসনাত, তৌহিদ-উল বারী ও রাশেদুল ইসলাম আদিল।

উল্লেখ্য, জুলাই বিপ্লব কুইজ প্রতিযোগিতায় ৩০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে বিজয়ী শীর্ষ ১০ জনকে নগদ টাকা, ক্রেস্ট, বই ও সার্টিফিকেটসহ প্রায় লক্ষ টাকার পুরস্কার প্রদান করা হয়। জুলাই বিপ্লবে বাঁশখালীতে আহত শিক্ষার্থীদের আর্থিক অনুদান প্রদান করা হয়।এছাড়া, বাঁশখালী থেকে সরকারী মেডিকেলে চান্সপ্রাপ্তদের কৃতিসংবর্ধনা প্রদান করা হয়। কেমন বাঁশখালী চাই শীর্ষক প্রবন্ধ লিখন প্রতিযোগিতার দুই বিভাগে মোট ৮ জনকে পুরস্কৃত করা হয়।

সর্বশেষ, অর্ধশত আর্থিক অস্বচ্ছল শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ বিতরণে মাধ্যমে মোট ৪টি ইভেন্টের কার্যক্রম সমাপ্ত হয়।

ছবি:
১) প্রধান অতিথির বক্তব্য রাখছেন চট্টগ্রাম সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী।
২) আর্থিক সহায়তা ও পুরস্কার তুলে দিচ্ছেন অতিথিরা।

শিব্বির আহমদ রানা
বাঁশখালী প্রতিনিধি

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি