1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ভাষাশহিদ অহিউল্লাহ'কে রাষ্ট্রীয় স্বীকৃতি দিন -অধ্যাপক এম এ বার্ণিক - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১০ মে ২০২৬, ০২:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
পুলিশ সপ্তাহ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাগৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বর্ণাঢ্য উদ্বোধন : মাদার্শা একাদশ জয়ী টাঙ্গাইলে চাঁদা না দেওয়ায় দেশীয় অস্ত্র নিয়ে হামলা, আহত ঠিকাদার ও ট্রাকচালক ঈদগাঁওয়ে বিদ্যালয় পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ কক্সবাজার জেলা হাইয়স, জীপ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি হলেন সেলিম আকবর ঈদগাঁওয়ে উপজেলা জামায়াতের সদস্য বৈঠক অনুষ্ঠিত নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সহযোগিতায় দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর রাঙ্গাবালীতে কবর ভাঙচুর ও গাছ কাটার অভিযোগ  মাগুরার শ্রীপুরে নদীতে গোসল করতে গিয়ে সাপের কাঁমড়ে কৃষকের মৃত্যু গাজীপুরে একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যা

ভাষাশহিদ অহিউল্লাহ’কে রাষ্ট্রীয় স্বীকৃতি দিন —-অধ্যাপক এম এ বার্ণিক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২৩৪ বার

ঢাকা, ৪ফেব্রুয়ারি ২০২৫

ঐতিহাসিক রাষ্ট্রভাষা আন্দোলনের গবেষক ও জ্ঞানভিত্তিক সামাজিক আন্দোলনের সভাপতি অধ্যাপক এম এ বার্ণিক এক বিবৃতিতে শিশু ভাষাশহিদ অহিউল্লাহ’কে রাষ্ট্রীয় স্বীকৃতি দানের দাবি জানিয়েছেন। তিনি আরও বলেন যে, ভাষা-আন্দোলনের ৭৩ বছর পরও ৬ জন জ্ঞাত ভাষাশহিদের মধ্যে একজন শিশু ভাষাশহিদ অহি উল্লাহকে রাষ্ট্রীয় স্বীকৃতি দান না-করার অর্থ হলো, জাতীয় এই বীরের প্রতি চরম অবজ্ঞা প্রদর্শন। তাই তিনি শহিদ অহি উল্লাহকে ২০২৫ সালের একুশে পদকে ভূষিত করার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান। উল্লেখ্য, জ্ঞাত ভাষাশহিদ ৬ জনের মধ্যে অহি উল্লাহ ব্যতীত বাকি ৫ জনকে অর্থাৎ রফিক, বরকত, সালাম, সফিউর ও জাব্বারকে ইতোমধ্যে একুশে পদকে অলংকৃত করা হয়েছে।
অধ্যাপক বার্ণিক এপ্রসঙ্গে ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে বলেন, একুশে ফেব্রুয়ারিতে পুলিশের গুলি ও হতাহতের ঘটনার প্রতিবাদে ২২ ফেব্রুয়ারিতে ছাত্রজনতার শোকমিছিল ঢাকার নবাবপুর রোড অতিক্রম করার সময় পুলিশ গুলি চালায়। এসময় শফিউর রহমান ও শিশু অহি উল্লাহ গুলিবিদ্ধ হন। অহি উল্লাহ ঘটনাস্থলেই মারা যান। এই দুজন শহিদের মধ্যেও শফিউরকে স্বীকৃতি দেয়া হলো, অহি উল্লাহকে অবজ্ঞা করা হলো।
অহি উল্লাহ’র পিতা হাবিব উল্লাহ একজন রাজমিস্ত্রী ছিলেন। ১৫২ নং সুরিটোলাস্থ বাড়িতে তারা বসবাস করতেন।
বাংলা অ্যাকাডেমি চত্বরে “মোদের গরব” শিরোনামে ভাষাশহিদদের যে মুরাল স্থাপন করা হয়েছে, সেখানেও অহি উল্লাহ’কে স্থান দেয়ার দাবি জানিয়ে ভাষা-আন্দোলন মিউজিয়ামের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক এম এ বার্ণিক বলেন, তাঁরই (এমএ বার্ণিকের) উদ্যোগে ভাষা-আন্দোলন মিউজিয়ামে ২০০৭ সালের ১ ফেব্রুয়ারি আর্টিস্ট শ্যামল বিশ্বাসকে দিয়ে বর্ণনাভিত্তিক তথ্যের আলোকে ভাষাশহিদ অহিউল্লাহ’র ছবি আঁকা হয়, যা বর্তমানে প্রচলিত রয়েছে এবং ইন্টারনেটেও পাওয়া যায়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net