1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় হাট দারিয়াপুর সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১০ মে ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে পুলিশের অভিযানে জুয়ার সরঞ্জামসহ গ্রেপ্তার-৯ কক্সবাজারে ‘জেন্ডার সংবেদনশীলতা’ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত লালমাই যুক্তিখোলা বাজারে ধর্ষকের শাস্তির দাবিতে সড়ক অবরোধ করে মানববন্ধন পুলিশ সপ্তাহ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাগৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বর্ণাঢ্য উদ্বোধন : মাদার্শা একাদশ জয়ী টাঙ্গাইলে চাঁদা না দেওয়ায় দেশীয় অস্ত্র নিয়ে হামলা, আহত ঠিকাদার ও ট্রাকচালক ঈদগাঁওয়ে বিদ্যালয় পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ কক্সবাজার জেলা হাইয়স, জীপ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি হলেন সেলিম আকবর ঈদগাঁওয়ে উপজেলা জামায়াতের সদস্য বৈঠক অনুষ্ঠিত নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সহযোগিতায় দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

মাগুরায় হাট দারিয়াপুর সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২৮৯ বার

মোঃ সাইফুল্লাহ ;

মাগুরার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী হাট দারিয়াপুর সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সোমবার দিনব্যাপী ৪৯ তম বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০ টায় এ খেলার উদ্বোধন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবদুল গণি।

বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মোঃ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জী।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মোঃ আনোয়ার হোসেনসহ অন্যরা। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী ইমাম হোসেন।
খেলায় ৩০ টি ইভেন্টে দুটি বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করে। এছাড়া শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের ডিসপ্লে উপস্থাপন করে দর্শকদের মন মাতিয়ে রাখে, বিশেষ করে প্রাথমিক বিদ্যালয়ের কচিকাঁচা ছেলে মেয়েদের মনোমুগ্ধকর ডিসপ্লে আগত অতিথিসহ সবার মন জয় কর। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

মোঃ সাইফুল্লাহ , মাগুরা, ২৪.০২.২৫ইং

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net