1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সচিব পদমর্যাদা পেলেন খালেদা জিয়ার প্রাক্তন এপিএস আব্দুল মতিন খান - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীনগরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দেশের অর্থনৈতিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার দৃঢ় অঙ্গীকার প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে স্কুল মাদরাসায় প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন ঈদগাঁও উপজেলা সিসি ক্যামেরার আওতায় আসছে এমপি কাজলের প্রচেষ্টায় বাস্তবায়িত হচ্ছে গ্রাহকদের জন্যে স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান  ড. শহীদুল্লাহ একাডেমীতে প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন ডেমরায় অন্ত:সত্ত্বা নারীর লাশ উদ্ধার: স্বামী গ্রেফতার সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী কর্ণফুলীতে মিথ্যা অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন ইসলামাবাদ রেলওয়ে স্টেশনে ট্রেন যাত্রাবিরতির দাবি জানিয়েছেন এমপি কাজল

সচিব পদমর্যাদা পেলেন খালেদা জিয়ার প্রাক্তন এপিএস আব্দুল মতিন খান

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৪৬৭ বার

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি:

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের দেড় দশকের শাসনামলে রাজনৈতিক প্রতিহিংসায় ‘পদ বঞ্চিত’ হয়ে অবসরে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রাক্তন এপিএস-২ ইঞ্জিনিয়ার আব্দুল মতিন খানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব থেকে সচিব পদমর্যাদা (গ্রেড-১) পদে পদোন্নতি দিয়েছে সরকার।

রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ভূতাপেক্ষ পদোন্নতি পাওয়া কর্মকর্তারা পদোন্নতির তারিখ থেকে প্রাপ্যতা অনুযায়ী সব আর্থিক সুবিধা পাবেন। তাঁরা তাঁদের বকেয়া বর্তমান অর্থবছরে ৫০ শতাংশ এবং বাকি ৫০ শতাংশ পরবর্তী অর্থবছরে (২০২৫-২৬) পাবেন। বকেয়া বেতন-ভাতার পাশাপাশি বিধি অনুযায়ী তাদের পেনশন ও অন্যান্য আর্থিক সুবিধাও সমন্বয় করা হবে।

পদোন্নতি পাওয়া আব্দুল মতিন খান কুমিল্লা তিতাস উপজেলার কলাকান্দি ইউনিয়নের মাছিমপুর গ্রামের কৃতি সন্তান। তার এর পদোন্নতির খবর নিজ এলাকায় পৌঁছালে পুরো এলাকার মধ্যে আনন্দের জোয়ার নেমে আসে এবং পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অভিনন্দন বার্তায় ভাসছেন। চলছে উপজেলা ও পাড়া-মহল্লার চায়ের দোকানে মতিন খানকে নিয়ে নানান ইতিবাচক আলোচনা। তিনি সততা আর নিষ্ঠার প্রশ্নে আপোষহীন। সদাচরণ, ভদ্রতা আর মানবিকতায় তাকে নিয়ে গেছে অনন্য উচ্চতায়। চাকুরী জীবন থেকে শতভাগ সৎ থেকে সরকারের বিভিন্ন দপ্তরের দায়িত্ব পালন করেন তিনি।

এদিকে সচিব পদমর্যাদা পাওয়ায় আব্দুল মতিন খান ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন ফ্যাসিবাদ ও স্বৈরাচারের হাত থেকে যারা এই দেশকে স্বাধীন করেছে সেসকল বীর যোদ্ধাদের, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানকে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net