1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পিঠা উৎসব আমাদের হাজার বছরের বাঙ্গালীয়ানা সংস্কৃতির ঐতিহ্য -ইউএনও আবুল হাসনাত খাঁন - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২২ জুন ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন মাগুরার শ্রীপুরে প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে পল্লী প্রাণি চিকিৎসকদের নিয়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত  প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা কক্সবাজারের মেদাকচ্ছপিয়ায় হাতি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত  চন্দনাইশে কৃষি প্রণোদনা, ক্রীড়া সামগ্রী, প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করে জসিম উদ্দিন আহমেদ এমপি  চট্টগ্রাম প্রেসক্লাব সম্মুখে মানববন্ধন চন্দনাইশ চামুদরিয়া খালে ওয়াই টাইপ সেতু নির্মাণের দাবি নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট একাডেমী’র অভিভাবক সামাবেশ ও বার্ষিক পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত  খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি

পিঠা উৎসব আমাদের হাজার বছরের বাঙ্গালীয়ানা সংস্কৃতির ঐতিহ্য -ইউএনও আবুল হাসনাত খাঁন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৩৮৬ বার

ফারুক হোসাইন জনি:

পিঠা উৎসব আমাদের হাজার বছরের বাঙ্গালীয়ানা সংস্কৃতির ঐতিহ্য। আজ থেকে আমরা অসাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে সমাজের সকল শ্রেণী পেশার, সকল ধর্ম-বর্ণের মানুষ আমরা একসাথে বাঙ্গালীয়ানা পরিচয়ে সামনে এগিয়ে যাব।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে কুমিল্লার দেবিদ্বার আলহাজ্ব জোবেদা খাতুন মহিলা বিশ্ববিদ্যালয় কলেজে ’বসন্ত পিঠা উৎসব’র উদ্ভোধনকালে প্রধান অতিথির বক্তব্য দিতে যেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল হাসনাত খাঁন ওই বক্তব্য তুলে ধরেন।
তিনি আরো বলেন, আমরা বিভক্ত হবনা, আমরা অভিবক্ত এবং ঐক্যবদ্ধ থেকে, আমাদের যে নতুন বাংলাদেশ, সমৃদ্ধ বাংলাদেশ গড়ার যে সুযোগ পেয়েছি, তা আমরা বৈষম্য মুক্ত ও বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে সেই বাংলাদেশ আমরা সবাই মিলে এক সাথে গড়ে তুলব। সকল শ্রেণী-পেশা, ধর্ম-বর্ণের মানুষ একসাথে মিলে মিশে হাজার বছরের বাঙ্গালীয়ানা সংস্কৃতি ‘বসন্ত পিঠা উৎসবে’ আজ দেশ গড়ায় শপথ নেব।

আলহাজ্ব জোবেদা খাতুন মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কামরুজ্জামান ভূইয়ার সভাপতিত্বে এবং অধ্যাপক রহিম বক্স চিশতী’র সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বসন্ত পিঠা উৎসবের আলোচনায় অংশ নেন, কলেজ পরিচালনা পর্ষদের সদস্য এডভোকেট মিজানুর রহমান (এপিপি), মো. আনোয়ার হোসেন ভুলু পাঠান, মো. শাজাহান মোল্লা, সোধন ডিলার, সাবেক উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া বেগম প্রমূখ। পরে বসন্ত পিঠা উৎসবের ষ্টলগুলো ইউএনও সহ অতিথিরা পরিদর্শন করেন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।

এর আগে আলহাজ্ব জোবেদা খাতুন মহিলা বিশ্ব বিদ্যালয় কলেজের প্রতিষ্ঠাতা এবং কুমিল্লা-৪ দেবিদ্বার নির্বাচনী এলাকা থেকে ৪ বারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মূন্সীর আরোগ্য কামনায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন, অধ্যাপক মাহফুজুর রহমান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net