1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে মসজিদের টাকা দিয়ে পিটিআই’র হোষ্টেল মেরামতের কাজ ! - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৭ মে ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওযে ইউনিয়নজামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত সরকারের নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নে বাধাসৃষ্টির ষড়যন্ত্র রুখে দেবে জনগণ : প্রধানমন্ত্রী  হাটহাজারীতে জাগৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চট্টগ্রাম কিংস রামগড়ে সেনাবাহিনীর অভিযানে ইউপিডিএফ’র ৩ সন্ত্রাসী আটক, একে ২২ অস্ত্র উদ্ধার গণমানুষের অধিকার ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার আহ্বান : মিজানুর রহমান চৌধুরী  নতুন প্রজন্মকে বিশ্বমানের দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে আধুনিক শিক্ষার বিকল্প নেই : পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান মাগুরায় জামায়াতে ইসলামীর ইউনিয়ন আমীর ও সেক্রেটারীদের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত  সন্ত্রাস এবং দুর্নীতির বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানে – মাগুরায় সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী ঈদগাঁওয়ে গাজা ব্যবসায়ীসহ গ্রেফতার-৫ ঈদগাঁওর প্রবাসী আলম  সৌদি আরবে সড়ক দুর্ঘটনায়  নিহত

ঠাকুরগাঁওয়ে মসজিদের টাকা দিয়ে পিটিআই’র হোষ্টেল মেরামতের কাজ !

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ১৬৪ বার

মোঃ মজিবর রহমান শেখ

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি ,,

ঠাকুরগাঁওয়ের প্রাইমারি টিচার্স ট্রেনিং ইন্সটিটিউট (পিটিআই) এ মসজিদের টাকা হোষ্টেল মেরামতের কাজে লাগানোয় নানা গুঞ্জন সৃষ্টি হয়েছে। এছাড়াও ইন্সটিটিউটের সহকারী সুপারিনটেনডেন্ট মো: ফারুক হোসেন মুন্সি একাধিক দিন অনুপস্থিত থেকেও একদিনে উল্লেখিত অনুপস্থিত দিনের হাজিরা সহি করার অভিযোগ উঠেছে। ৯ মার্চ রোববার দুপুরে প্রাইমারি টিচার্স ট্রেনিং ইন্সটিটিউট (পিটিআই)’য়ে গিয়ে সুপারিনটেনডেন্ট (অতিরিক্ত দায়িত্ব) শারমীন সুলতানাকে পাওয়া না গেলে কথা হয়, সহকারী সুপারিনটেনডেন্ট মো: ফারুক হোসেন মুন্সির সাথে। মসজিদ ফান্ড থেকে ৯ হাজার টাকা নিয়ে হোষ্টেলের পয়: নিস্কাসনের মেরমতের কাজ করা হয়েছে বলে তিনি স্বীকার করেন। অনুপস্থিত থেকেও পরে হাজিরা শীটে সহি করার ব্যাপারে তিনি বলেন, আমি সব সময় অফিসে উপস্থিত থাকি; তবে কোন সময় মনে না থাকার কারণে হাজিরা শীটে সহি করা না হতে পারে। এছাড়াও এর আগে পিটিআই’য়ে প্রবেশের দ্বিতীয় গেট ভেঙ্গে গ্রিল ও অন্যান্য সরঞ্জাম কি করা হয়েছে এমন প্রশ্নের জবাবে তিনি কিছু জানেননা বলে জানান। এত বড় একটি প্রতিষ্ঠানে সামান্য হোষ্টেল মেরামতের কাজে মসজিদ ফান্ড থেকে টাকা নেওয়ায় মুসল্লিদের মধ্যে বিভিন্ন ধরনের কথা উঠছে। এ ব্যাপারে ১০ মার্চ সোমবার প্রাইমারি টিচার্স ট্রেনিং ইন্সটিটিউট (পিটিআই)’য়ে গিয়ে সুপারিনটেনডেন্ট (অতিরিক্ত দায়িত্ব) শারমীন সুলতানার সাথে কথা হলে তিনি জানান, ঐ সময় সমস্যা থাকায় মসজিদ ফান্ড থেকে ধার নিয়ে হেষ্টেলের কাজ করা হয়েছে। আজ ধারের টাকা ব্যাংকে জমা হয়েছে বলে জানান। এই প্রতিষ্ঠানের সকলকে খুবই বিজি থাকতে হয়; অমানুষিক পরিশ্রম করতে হয়। সেক্ষেত্রে এক-আধদিন সহি করতে ভুলেই যেতে পারেন। তবে এটা আমাদের কাস-১ অফিসারদের বেলায় তেমন কিছু না। পিটিআই’য়ে প্রবেশের দ্বিতীয় গেট ভেঙ্গে গ্রিল ও অন্যান্য সরঞ্জাম কি করা হয়েছে এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, এটা এর আগের হায়দার স্যারের আমলের আমি এ ব্যাপারে কিছু জানি না। ইতিপূর্বেও মসজিদ ফান্ডের টাকা নিয়ে জমা করা হয়নি প্রসঙ্গে তিনি কিছু জানেনা বলে জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net