1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় খোলা তেল বোতলে ভরে বেশী দামে বিক্রি! ৫০ হাজার টাকা জরিমানা - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সংবাদপত্রের কণ্ঠরোধের ইতিহাস ভুলে গেলে গণতন্ত্র বিপন্ন হবে: মো. জাহিদ একনেকে ৭ হাজার ৩ কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদিত ঈদগাঁওয়ে নদীভাঙন এলাকা পরিদর্শন করলেন এমপি লুৎফুর রহমান কাজল নাঙ্গলকোট প্রেসক্লাবে প্রতিষ্ঠার ৩৭ বর্ষপূর্তি মিলনমেলায় সাংবাদিকদের ঐক্যের বার্তা গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্স অ্যাওয়ার্ড-২৬ পাচ্ছেন ৬ বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান খাগড়াছড়ির গুইমারায় অস্ত্রের মুখে শ্রমিকদের জিম্মি করে মারধর গাইবান্ধা এলজিইডি প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাঁচশো চারর রোপন  সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার 

মাগুরায় খোলা তেল বোতলে ভরে বেশী দামে বিক্রি! ৫০ হাজার টাকা জরিমানা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ১৫৪ বার

মোঃ সাইফুল্লাহ ;

খোলা সয়াবিন তেল অবৈধভাবে বোতলজাত করে বেশি দামে বিক্রির অভিযোগে মাগুরায় একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানাসহ তিনটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে বিশেষ টাস্ক ফোর্স। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসন ও সেনাবাহিনীর সহায়তায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ টাস্কফোর্স সদরের পারনান্দুয়ালী ও একতা কাঁচাবাজার এলাকায় অভিযান করে। অভিযানে তেল, চিনি, সেমাই, সবজি, মুদিদোকানসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠান তদারকি করা হয়।

এসময় শহরের পারনান্দুয়ালী মুন্সিপাড়া এলাকায় ব্যবসায়ী শরীফ শাহিনুর রহমান এর মালিকানাধীন মেসার্স রাজ এন্টারপ্রাইজে অবৈধভাবে খোলা তেল বোতলজাত করে সরকার নির্ধারিত ১৭৫ টাকা লিটারের জায়গায় ১৯০ থেকে ২০০ টাকা রেট বসিয়ে অধিক মূল্যে বিক্রয়ের অপরাধে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আমিনুল ইসলাম কর্তৃক ৫০,০০০/- টাকা জরিমানা করা হয়। এরপর একতা কাঁচাবাজারে তদারকি অভিযান পরিচালিত হয়। অভিযানে মেসার্স নিউ বাণিজ্যালয় নামক প্রতিষ্ঠানে তদারকিতে বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের ক্রয়-বিক্রয় ভাউচার যথাযথভাবে সংরক্ষণ না করা ও প্রতিষ্ঠান সবজি ও কাঁচা পণ্যের মূল্যতালিকা যথাযথভাবে প্রদর্শন না করার অপরাধে প্রতিষ্ঠানটির মালিক মোঃ জাবের হোসেনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ও ৪৫ ধারায় ১০,০০০/- টাকা এবং মেসার্স হামীম ভান্ডার এর মালিক মোঃ মামুন অর রশিদকে একই অপরাধ ও ধারায় ১০,০০০/- টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে এধরণের আইন অমান্যকারী কার্যকলাপ না করার ব্যাপারে সতর্ক করা হয়। পরবর্তীতে অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠান তদারকি করা হয়। এসময় সবাইকে ন্যায্যমূল্যে পণ্য বিক্রয়, মুল্যতালিকা প্রদর্শন ও ক্রয় বিক্রয় ভাউচার সংরক্ষণের বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়। কেউ যেন রমজান মাসে অযৌক্তিকভাবে পণ্যের দাম বৃদ্ধি না করে সে বিষয়ে সতর্ক করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব সজল আহম্মেদ এর নেতৃত্বে অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন লেফটেন্যান্ট ফাহাদ এর নেতৃত্বে সেনাবাহিনীর একটি টিম।
এছাড়া জেলা কৃষি বিপণন অফিসের কর্মকর্তা জনাব মোঃ রবিউল ইসলাম, মোঃ আলমগীর হোসেন ও মাগুরা সদর থানা পুলিশের সদস্যরা অভিযানে বিশেষ সহায়তা করেন বলে জানা গেছে ।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ০৪/০৩/২০২৫ইং

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net