1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় দারিদ্র্ মুক্ত সমাজ বিনির্মানে যাকাত ও উশর শীর্ষক সেমিনার অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সাতকানিয়ায় স্থানীয়দের উদ্যোগের পর পুলিশের মাদকবিরোধী র‌্যালি  হোপের বৃক্ষরোপণ কর্মসূচি: তিন শাখায় ফলজ গাছের চারা বিতরণ আনোয়ারায় তিন ফার্মেসিতে অভিযান ৬৫ হাজার টাকা অর্থদন্ড মাগুরার শ্রীপুরে আধিপত্যেকে কেন্দ্র করে বাড়িঘরে ব্যাপক ভাঙচুর, লুটপাট!  আহত -৫ মানুষ মেরে পালাচ্ছিলো প্রাইভেটকার : ধাওয়া দিয়ে হাটহাজারীতে আটকালো জনগন নোয়াখালীতে চট্টগ্রাম অঞ্চল উপযোগী বিনা উদ্ভাবিত জাত ও প্রযুক্তি সম্প্রসারণে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত চট্টগ্রামের শিপইয়ার্ড যেন মৃত্যুকূপ ৯ বছরে ১৩৭ শ্রমিকের মৃত্যু, নিরাপত্তা তদারকিতে গাফিলতির অভিযোগ মাগুরার শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে নিখোঁজের একদিন পর বাড়ির সামনের পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার  মাগুরার শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

মাগুরায় দারিদ্র্ মুক্ত সমাজ বিনির্মানে যাকাত ও উশর শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ২২২ বার

মোঃ সাইফুল্লাহ ;

মাগুরায় দারিদ্র মুক্ত সমাজ বিনির্মানে যাকাত ও উশর শীর্ষক সেমিনার জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে শনিবার দিনব্যাপী স্হানীয় মাগুরা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাগুরা জেলা আমীর অধ্যাপক এম.বি বাকের এর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ড. আ, ছ, ম, তরিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশের শুরার সদস্য ও যশোর- কুষ্টিয়া অঞ্চলের সহকারী পরিচালক আলহাজ্ব আব্দুল মতিন এবং অধ্যাপক ড. আলমগীর বিশ্বাস।


জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী মাওলানা মারুফ কারখীর সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা মাহবুবুর রহমান,সেক্রেটারী অধ্যাপক মাওলানা সাইদ আহমেদ বাচ্চু,জামায়াত নেতা হাফেজ মাওলানা লিয়াকত আলী খান, মাগুরা সিদ্দিকীয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ ওবায়দুল্লাহ, ইসলামী ব্যাংক মাগুরার প্রধান শাখার ব্যবস্থাপক মোঃ জামিলুর রহমানসহ অন্যরা।
সেমিনার থেকে বলা হয় জাকাত প্রদানের মাধ্যমে পারস্পরিক সহমর্মিতা সৃষ্টির মাধ্যমে কুরআন সুন্নার আলোকে সমাজ ও রাষ্ট্র থেকে দারিদ্র্য বিমোচন সম্ভব। একই সংগে কৃষিক্ষেত্র থেকে উৎপাদন হওয়া ফসলের শরিয়ত মোতাবেক হিস্যা গরীবদের মাঝে বিতরণের জন্য উরশ আদায়ে সকলকে আরো সচেষ্ট হওয়ার আহবান জানান।
সেমিনারে বিশিষ্ট ব্যবসায়ীগণ, ওলামায়ে কেরামগণসহ জেলার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ০৮/০৩/২০২৫ইং

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net