1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মুন্সীগঞ্জে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির ইফতার ও দোয়া মাহফিল - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীতে আবাসিক হোটেলে অভিযান,অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে ১২ জন গ্রেফতার  চন্দনাইশ থানা পুলিশের অভিযানে হত্যা মামলা সহ ৩ আসামী গ্রেফতার মসজিদে তালা মারার হুমকি নিউজ করায় সাংবাদিকের ওপর হামলা  মাগুরায় সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল  আরোহী নিহত, আহত- ১ নোয়াখালীর কোম্পানীগঞ্জে ঘুম থেকে উঠে শিশুর নিথর দেহ, হত্যার অভিযোগ বাবা-মায়ের পরস্পরের বিরুদ্ধে  বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর মাগুরায় বৃক্ষরোপণ অভিযান, বৃক্ষ ও ফল মেলার উদ্বো রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ চলছে রোগ প্রতিরোধই সরকারের মূল লক্ষ্য : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে ভোট আজ

মুন্সীগঞ্জে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির ইফতার ও দোয়া মাহফিল

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ২২৬ বার

মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার মুন্সীগঞ্জ সদরের একটি চাইনিজ রেস্টুরেন্টে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির মুন্সীগঞ্জ জেলার সভাপতি বুলবুল হোসেন মোল্লার সভাপতিত্ব করেন।

বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির মুন্সীগঞ্জ জেলার সাধারণ সম্পাদক এস এম গিয়াস উদ্দিনের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহ-সভাপতি শারপিন ঢালী, দিদার মাহামুদ, সৈয়দ মোহাম্মদ গোলাম কিবরিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান, মোহাম্মদ সামসুদ্দিন, এস এম আসাদুজ্জামান, সাংগঠনিক সম্পাদক শাহাদাৎ হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক মানিক মিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক রাসেলুর রহমানসহ বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি মুন্সীগঞ্জের সকল সদস্যবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বলেন,  রমজান সংযম, ইবাদত ও কল্যাণের মাস। এ মাসে আমাদের উচিত পরস্পরের প্রতি সহমর্মী হওয়া ও নেক আমলের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। ইসলামের অন্যতম বিধান জাকাত শুধু দান-সাদকার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি সমাজে অর্থনৈতিক ভারসাম্য ও ন্যায়বিচার প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। তাই এ মাসে নিজেকে আত্মশুদ্ধির পথে পরিচালিত করা এবং সমাজের দরিদ্র ও অসহায় মানুষের প্রতি সাহায্যের হাত বাড়ানো প্রত্যেক সামর্থ্যবান মুসলমানের দায়িত্ব।

আলোচনা সভার শেষে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net