1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
হযরত গাউসুল আযম বাবা ভাণ্ডারী (ক:) ওরশ শরীফের প্রশাসনিক সমন্বয় সভা অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ  নাঙ্গলকোটে ভূয়া বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিৎসা সেবা প্রদান : জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি ২২ অবৈধ পেমেন্ট প্ল্যাটফর্ম চিহ্নিত করল বাংলাদেশ ব্যাংক ছাত্রদের আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ সাংবাদিকরা সাইবার সুরক্ষা আইনের শিকার হোক, সেটা আমরা চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার মহম্মদপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের  উদ্বোধন  ঐতিহ্য, সংস্কৃতি ও গৌরবের বার্তা নিয়ে লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির মৌডুবী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সমর্থন প্রত্যাশী যুবদল নেতা লিটু গাজী প্লাস্টিক বর্জ্য থেকে সবুজ ভবিষ্যৎ গড়ার উদ্যোগ ‘রিলিফ’ বাস্তবায়ন করল জেসিআই ঢাকা ডায়নামিক

হযরত গাউসুল আযম বাবা ভাণ্ডারী (ক:) ওরশ শরীফের প্রশাসনিক সমন্বয় সভা অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ৩৬২ বার

শাহনেওয়াজ নাজিম, ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি:

ফটিকছড়ি মাইজভাণ্ডার দরবার শরীফের অন্যতম প্রাণপুরুষ হযরত গাউসুল আযম শাহসুফি মাওলানা সৈয়দ গোলামুর রহমান বাবাভাণ্ডারী (ক:) ৮৯তম বার্ষিক ওরশ শরীফ আগামী ৫ এপ্রিল-২০২৫ খ্রি: ২২শে চৈত্র শনিবার মাইজভাণ্ডার দরবার শরীফ অনুষ্ঠিত হবে। এই উপলক্ষে ১৭ মার্চ, সোমবার দরবার শরীফের গাউছিয়া রহমানিয়া মইনীয়া মঞ্জিলের সভাকক্ষে প্রশাসনিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মোজাম্মেল হক চৌধুরী। সভায় ওরশ শরীফের বিভিন্ন দিক নিয়ে আলোচনায় অংশগ্রহণ করেন বাংলাদেশ সুপ্রিম পার্টি-বিএসপি চেয়ারম্যান, বাবাভাণ্ডারীর (ক:) প্র-পৌত্র শাহজাদা সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল-হাসানী ওয়াল হোসাইনী আল-মাইজভাণ্ডারী (ম:জি:আ), গাউছিয়া রহমান মঞ্জিলের সাজ্জাদানশীন শাহসূফী ডা. সৈয়দ মিসকাতুন নূর মাইজভান্ডারী, সৈয়দ নজরুল হুদা

মাইজভাণ্ডারী, শাহসূফী সৈয়দ মাহতাবুল বশর মাইজভান্ডারী,শাহসূফী সৈয়দ নাজিম উদ্দিন মাইজভান্ডারী ,শাহসূফী সৈয়দ গোলাম মোরশেদ মাইজভান্ডারী,, সৈয়দ নুর হোসাইন মাইজভাণ্ডারী, শাহসূফী সৈয়দ এড. মিফতাহুন নুর মাইজভান্ডারী, সৈয়দ রাজিবুল হাসান মাইজভান্ডারী, সৈয়দ মারুফ বিন কাদের মাইজভান্ডারী, সৈয়দ আসিফ নঈম উদ্দিন মাইজভান্ডারী, সৈয়দ তরিকত উল্লাহ মাইজভান্ডারী, সৈয়দ নাফিছুর রহমান মাইজভান্ডারী ও সৈয়দ সাকলাইন মাহমুদ মাইজভান্ডারী প্রমুখ।
প্রশাসনের পক্ষে বক্তব্য দেন, হাটহাজারী পুলিশ সার্কেলের এএসপি সাইফুল ইসলাম শান্ত, ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুর আহমদ, প্রেসক্লাব সভাপতি সৈয়দ মোহাম্মদ মাসুদ ও তৌহিদুর আলম মেম্বার৷ সভায় মহান ২২ চৈত্র যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় পালনে একাধিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
সবশেষে সর্বজাতির শান্তি-সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন শাহ সুফি সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net