ঢাকা   ০৯:৫৪:৫৬ এএম, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
আ’লীগের সন্ত্রাস ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে সোনারগাঁয়ে জামায়াতের বিক্ষোভ নবীগঞ্জে অবৈধ সিসা কারখানা জনস্বাস্থ্যে মারাত্মক হুমকী মাগুরার শ্রীপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন অক্সফোর্ডের রোডস স্কলারশিপ পেলেন কুমিল্লার ফারহানা নোয়াখালীর কোম্পানীগঞ্জে মসজিদ থেকে ডেকে নিয়ে ইমামকে পেটাল মুখোশধারী দুর্বৃত্তরা  মাগুরায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত নকলায় মাদরাসার সভাপতি নিয়োগকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২ প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী নাঙ্গলকোটের ভুলুয়াপাড়ায় নাইট চাইনিজ বার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের সমাপনী ম্যাচ অনুষ্ঠিত গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে মাহমুদুর রহমানের বাসায় পুলিশ

হাফেজ আবদুল হাই (রাহঃ) স্মৃতি সংসদের উদ্যোগে  ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ২৮৮ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

সেলিম উদ্দীন, ঈদগাঁও।

পবিত্র মাহে রমজান উপলক্ষে কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালীতে পীর ছাহেব হাফেজ আবদুল হাই (রাহঃ) স্মৃতি সংসদের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল রবিবার বিকেলে  ইউনিয়নের গ্রামীন ব্যাংক সংলগ্ন মুছা মার্কেটে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

স্মৃতি সংসদের সদস্য  শাহাব উদ্দীন খোকার  সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংসদের সভাপতি মোঃ আবদুল্লাহ সাঈদী ও পবিত্র রমজানের গুরুত্ব নিয়ে আলোচনা করেন প্রধান অতিথি খুটাখালী ইউপি চেয়ারম্যান মুহাম্মদ আবদুর রহমান।

এসময় ইফতার ও দোয়া মাহফিলে আমন্ত্রিত অতিথিদের মধ্যে ডুলাহাজারা আরবিয়া মারুফিয়া দাখিল মাদরাসার অধ্যক্ষ হাফেজ মিজবাহ উদ্দীন, মাষ্টার আবুল হোসেন, সংসদের উপদেষ্টা মেম্বার ছৈয়দ হোসাইন, সাংবাদিক সেলিম উদ্দীন,  মৌলানা কলিম উল্লাহ, মৌলানা মোস্তফা কামাল, মোহাম্মদ ফারুক,  সংসদের সহ-সভাপতি  মোঃ আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসাইন, সহ-সাধারণ সম্পাদক নাঈম সাজু, সাংগঠনিক সম্পাদক  আরফাতুল ইসলাম, অর্থ সম্পাদক  ইব্রাহিম খলিল, ধর্মীয় সম্পাদক মজিদুল হক, প্রচার সম্পাদ  রেজাউল করিম রানাসহ বিভিন্ন হেফজখানা থেকে আগত শিক্ষক-শিক্ষার্থী ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ইফতার পূর্ব আলোচনা শেষে সংসদের  পক্ষ থেকে কোরআনে হাফেজদের মাঝে নবীজির সিরত তুলে দেয়া হয়। পরে  রাহনুমায়ে শরিয়ত ও ত্বরিকত হাফেজ আবদুল হাই (রাহঃ) আত্মার মাগফেরাত ও উপস্থিত সকলের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত পরিচালনা করেন পীর সাহেবজাদা মাওলানা নুর হোছাইন।

সেলিম উদ্দীন, ঈদগাঁও

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি