1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ইসরায়েলি আগ্রাসন ও ভারতের উগ্র হিন্দুত্ববাদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিল গোদাগাড়ী - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ পিস ইয়াবা, আটক ২ বাংলাদেশে ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য অর্জনে সহায়তার আশ্বাস এডিবির গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় অন্তহীন পথ চলছে সরকার : মাহদী আমিন নবীনগরে কিশোর গ্যাংয়ের হামলা-ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান ভাঙ্গুড়ায় ৪ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ১ যুবক আটক মাগুরার শ্রীপুরে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন,আলোচনা, পুরস্কার বিতরণ ও মাছের পোনা অবমুক্তকরণ নোয়াখালীর বেগমগঞ্জে যৌতুকের দাবিতে হত্যার অভিযোগে পলাতক থাকা স্বামী ইসমাইল হোসেনকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব  শাহ আনোয়ার রহ. ফাউন্ডেশনের উদ্যোগে হাটহাজারীতে ফ্রী চিকিৎসা ক্যাম্প নোয়াখালীর চৌমুহনীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ক্যাশ থেকে ৫ লাখ টাকা লুটের অভিযোগ  কোম্পানীগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও পোনা মাছ অবমুক্ত 

ইসরায়েলি আগ্রাসন ও ভারতের উগ্র হিন্দুত্ববাদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিল গোদাগাড়ী

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ৩৫৮ বার

দখলদার ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে, মসজিদুল আকসা পুনরুদ্ধার, মজলুম ফিলিস্তিনিদের সমর্থন এবং পবিত্র রমজান মাসে ভারতের উগ্র হিন্দুত্ববাদ কর্তৃক মুসলিমদের হত্যা ও নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছেন গোদাগাড়ীর ধর্মপ্রাণ মুসলিমরা।

আজ ২১ মার্চ (শুক্রবার) জুমার নামাজের পরে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়। এতে স্থানীয় আলেম-ওলামা ও তৌহিদী জনতা অংশ নেন।

মিছিলটি মহিশালবাড়ী থেকে শুরু হয়ে থানারোড প্রদক্ষিণ শেষে গোদাগাড়ী গোল চত্বরে এসে শেষ হয় এবং সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় ‘নারায়ে তাকবীর, আল্লাহু আকবার’, ‘বিশ্বের মুসলিম, এক হও’ স্লোগানে মুখরিত হয় রাজপথ।

বক্তারা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বর্বর নির্যাতনের তীব্র প্রতিবাদ এবং ভারতের উগ্র হিন্দুত্ববাদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

উল্লেখ, ২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিন-ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়। ফিলিস্তিন সমর্থিত হামাস ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীগুলো ২০২৩ সালে গাজা উপত্যকা থেকে ইসরায়েলের বিরুদ্ধে অপারেশন আল-আকসা ফ্লাড (আল-আকসা প্লাবন অভিযান) নামে একটি বড় অভিযান শুরু করে।(আইডিএফ) অপারেশন আয়রন সোর্ডস (লৌহ তরবারি) অভিযান শুরু করে এবং গাজায় আক্রমণ করে। এটি ফিলিস্তিনি-ইসরায়েলের মধ্যে সবচেয়ে রক্তক্ষয়ী সংঘাত এবং ১৯৭৩ সালে আরব-ইসরায়েল যুদ্ধের পর এই অঞ্চলে সবচেয়ে বিস্তৃত যুদ্ধ হিসেবে পরিচিত।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net