1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
দুর্গন্ধময় নোংরা আবর্জনা পরিষ্কার করছেন কিছু পরিচ্ছন্নতাকর্মী। পরিবেশ প্রতিবেশ রক্ষায় অনুকরণীয় একটি গুরুত্বপূর্ণ কাজ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
হাজী আব্দুল মালেক ভূঁইয়ার মৃত্যুবার্ষিকীতে বিশেষ দোয়া অনুষ্ঠিত নোয়াখালীতে জেলা পুলিশের আয়োজনে আসন্ন দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত  জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী বিবাহ নিবন্ধন যুক্ত হবে এনআইডি ও পাসপোর্টে: আইনমন্ত্রী বিয়ে নিবন্ধন হবে অনলাইনে, সহজেই জানা যাবে আগের বিয়ের তথ্য: আইনমন্ত্রী মাগুরায় ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান মনোহরগঞ্জে শিশুর বাবা-মা ঋণের চাপে গ্রাম ছাড়া সেই শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বায়েজিদ বোস্তামী থানা মহিলা দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত  আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর করেছে ডিবি বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

দুর্গন্ধময় নোংরা আবর্জনা পরিষ্কার করছেন কিছু পরিচ্ছন্নতাকর্মী। পরিবেশ প্রতিবেশ রক্ষায় অনুকরণীয় একটি গুরুত্বপূর্ণ কাজ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ৪০২ বার

সাভার, ঢাকা :

১৭ মার্চ ২০২৫।—- উপরের ছবিটি ঢাকার অনতিদূরে সাভার ডিওএইচএস থেকে তোলা হয়েছে । একটি দুর্গন্ধময় নোংরা আবর্জনা পরিষ্কার করছেন কিছু পরিচ্ছন্নতাকর্মী। পরিবেশ প্রতিবেশ রক্ষায় অনুকরণীয় একটি গুরুত্বপূর্ণ কাজ।

গতকাল ১৬ মার্চের একটি ঘটনা।
এধরণের অনুকরণীয় ঘটনার নেপথ্যে কথাও অনুকরণীয় অনুভূতি জাগায়। এখানেই সাভার DOHS-এর ২ নম্বর সড়কে ৪১ নম্বর বাড়ি। নাম নীলিম-৭১। এখানে গড়ে ওঠেছে “Building Owners’ Association, Neelima-71” সংক্ষেপে BOAN(বোয়ান)। এটির কর্ণধার সেনাসদরের মেজর জেনারেল আবু বকর সিদ্দিক। এই সংগঠনে যুক্ত আছেন বাঙ্গালি এম এ বার্ণিক নামে এদেশের সুপরিচিত মুখ গোয়েন্দা সংস্থা DGFI-এর অবসরগামী সিনিয়র কর্মকর্তা মোবাশ্বের আহমদ (বার্ণিক)।
উক্ত কমিটির নির্মোহ সদস্যগণের একজন হলেন জনাব জাহিদুল ইসলাম। সিনিয়রদের অনুপ্রেরণায় আত্মনিবেদিতপ্রাণ। সোৎসাহে এগিয়ে যান একটার পর একটা জনহিতকর কাজে। এটি তেমনই একটি জনহিতকর কাজ।
জনাব জাহিদুল ইসলাম দেখতে পান যে, নীলিমা-৭১ ভবনের সামনে রাস্তার ড্রেন আবর্জনায় বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়ে পড়েছে। ভুক্তভোগীরা সয়ে যান, কিন্তু প্রতিকার চেয়েও পাননা। এক পর্যায়ে দুর্গন্ধযুক্ত পানি রাস্তা ভরে যায়। ফলে এলাকার বাসিন্দা ও পথচারীদের স্বাভাবিক চলাচলে বিঘ্ন ঘটে।
এমতাবস্থায় তিনি কমিটির সিনিয়রদের সঙ্গে পরামর্শ করে ডিওএইচএস পরিষদের সঙ্গে কথা বলেন। একবার নয়, বারবার। এভাবেই শুরু হয় পরিচ্ছন্ন অভিযান। দুর্গন্ধমুক্ত এক ভয়াল পরিবেশ থেকে মুক্তি পেয়ে এলাকাবাসী হাফ ছেড়ে বাঁচেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net