1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চাইল্ড ওয়েলফেয়ার এসোসিয়েশন এর অনলাইন কুরআন তেলাওয়াত প্রতিযোগিতার ফলাফল হস্তান্তর ও বার্ষিক ইফতার প্রোগ্রাম সম্পন্ন - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সাতকানিয়ায় আঞ্চলিক সড়কের বেহাল দশা; চরম দুর্ভোগে জনসাধারণ রামগড়ে শিক্ষার্থীকে অপহরণের হুমকির অভিযোগ, থানায় অভিযোগের পরও সুবিচার না পাওয়ার দাবি মাগুরার শ্রীপুরে ক্রীড়া সামগ্রী-কৃষি উপকরণ- গাছ ও আর্থিক সহায়তা প্রদান সিসিটিভির নজরদারিতে কেরানীহাট, নিরাপদ নগর গড়ার প্রত্যয় এমপি শাহজাহান চৌধুরীর ঈদগাঁওয়ে গৃহবধুর মরদেহ উদ্ধার ঈদগাঁওয়ে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন নীতিমালা ভঙ্গ করে দাখিল পাস ব্যক্তিকে সভাপতি করতে চান, সাংবাদিককে বিএনপি নেতার হুমকি চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল চন্দনাইশ দোহাজারীতে হাজারী টাওয়ারের সামনে সওজ বিভাগের জায়গায় লিফট স্থাপন কাজ চলমান নোয়াখালীর বসুরহাট পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের ১১৮ কোটি ৭৪ লাখ টাকার বাজেট ঘোষণা 

চাইল্ড ওয়েলফেয়ার এসোসিয়েশন এর অনলাইন কুরআন তেলাওয়াত প্রতিযোগিতার ফলাফল হস্তান্তর ও বার্ষিক ইফতার প্রোগ্রাম সম্পন্ন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
  • ২২০ বার

নিজস্ব প্রতিবেদকঃ

শিশুসংগঠন ‘চাইল্ড ওয়েলফেয়ার এসোসিয়েশন’ কর্তৃক আয়োজিত অনলাইন কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা-২০২৫ এর ফলাফল হস্তান্তর অনুষ্ঠান ও বার্ষিক ইফতার প্রোগ্রাম নগরীর হালিশহরস্থ একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। পবিত্র কুরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া এ প্রোগ্রামে সভাপতিত্ব করেন সংগঠন এর সভাপতি সাইফুল ইসলাম। সূচনা বক্তব্য রাখেন ট্রেজারার তাশফিকুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান জাহিদ।

আমন্ত্রিত অতিথিদের মধ্য থেকে বক্তব্য রাখেন অনলাইন কুরআন তেলাওয়াত প্রতিযোগিতার প্রধান বিচারক হাফেজ মাওলানা মোহাম্মদ লোকমান হাকীম, ডেল্টা ইমিগ্রেশন এর সিইও মোহাম্মদ আলমগীর, সাংবাদিক ইকবাল ইবনে মালেক, সন্দ্বীপ ছাত্র ফোরাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর সভাপতি আব্দুর রহমান রিফাত ও যুগ্ম সাধারণ সম্পাদক কাজী তাফহীমুল হক, চাইল্ড ওয়েলফেয়ার এসোসিয়েশন এর সাবেক সভাপতি সাইদুর রহমান।

 

সংগঠনের কার্যক্রম ও আগামীর কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুর রহমান বাপ্পী।

 

অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন সন্দ্বীপ স্টুডেন্টস এ্যাফিনিটি, আইআইইউসি এর সাবেক সভাপতি সায়েদ মাহমুদ, চাইল্ড ওয়েলফেয়ার এসোসিয়েশন এর সাবেক সভাপতি আব্দুল হাসিম তানভীর, বর্তমান সহ-সাংগঠনিক সম্পাদক মিনহাজুর রহমান হৃদয়, সন্দ্বীপ স্টুডেন্টস এসোসিয়েশন চট্টগ্রাম কলেজ এর সাধারণ সম্পাদক একেএম মূসা নাঈম, সামাজিক সংগঠন ‘আলোকায়ন’ এর প্রচার সম্পাদক তানজীল আলম রিজভী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নাহিদুল ইসলাম, ইউএসটিসির শিক্ষার্থী আব্দুর রহিম আফি এবং গণমাধ্যম কর্মীসহ আরো অনেকে।

 

অতিথিদের বক্তব্য শেষে প্রধান বিচারক সংগঠনের কার্যনির্বাহী পরিষদকে প্রতিযোগিতার ফলাফল হস্তান্তর করেন। এ ফলাফল খুব শীঘ্রই অনলাইন মাধ্যমে সকল প্রতিযোগী ও অভিভাবকদের অংশগ্রহণে প্রকাশ করা হবে।

 

অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে এ প্রতিযোগিতাকে সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়ার ব্যাপারে সংগঠনের দায়িত্বশীলদের প্রতি গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন।

 

উল্লেখ্য, সংগঠনটি ২০১৮ সালের ১৪ মে প্রতিষ্ঠিত হয়ে শিশুদের মেধা ও মানস গঠনে শিক্ষামূলক নানান কর্মসূচি পরিচালনা করছে।

সবশেষে, প্রোগ্রামের সভাপতি আগত সকল অতিথি ও প্রতিযোগিতার সাথে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net