1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আন্তর্জাতিক শ্রমিক দিবস : ব্যাপক প্রস্তুতি নিচ্ছে শ্রমিক কল্যাণ ফেডারেশন - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বাংলাদেশ-চীন অর্থনৈতিক সম্পর্ক সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : মীর হেলাল চন্দনাইশে কারিতাস বাংলাদেশের পক্ষ থেকে ১,২৮০ বন্যার্ত পরিবার পেল নগদ সহায়তা, হাইজিন কিট ও ত্রাণ” চন্দনাইশের বরমায় ৩ হাজার ৫০০ বন্যাদুর্গত পরিবারের মাঝে আবদুর রহিম চৌধুরী ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ জুলাই-আগস্টের শহীদদের স্মরণে ছাত্রদলের দোয়া মাহফিল আল-মুঈন ত্রাণ তহবিল কর্তৃক বন্যাদুর্গতদের নগদ অর্থ বিতরণ কিশোরগঞ্জে ৭ম শ্রেণীর স্কুলছাত্রী অপহরণ, সপ্তাহ পরেও হয়নি উদ্ধার মাগুরায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা  শুরু শিক্ষা মন্ত্রণালয়ের ২২ কম্পিউটারের হার্ডডিস্ক উধাও, থানায় অভিযোগ সোনারগাঁয়ে কুপিয়ে হত্যা: বিএনপি নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ চকবাজার থানা কমিটি কর্তৃক সাইবার ইউজার দলের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গুজব/তথ্য সন্ত্রাস প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা ও দোয়া মাহফিল

আন্তর্জাতিক শ্রমিক দিবস : ব্যাপক প্রস্তুতি নিচ্ছে শ্রমিক কল্যাণ ফেডারেশন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ৩৪৯ বার

বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থীত শ্রমিক সংগঠন, “বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন” নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে সমাবেশ ও র‍্যালি বাস্তবায়ন করার জন্য ব্যাপক প্রস্তুতি নিচ্ছেন। তারই অংশ হিসেবে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মফিজুর রহমানকে বিষয়টি লিখিতভাবে অবহিত করেন এবং উক্ত সমাবেশ এবং র‍্যালিটি সুন্দরভাবে সম্পূর্ণ করার জন্য পুলিশের সহযোগিতা কামনা করেন।

সোমবার ২৮ এপ্রিল সকালে সোনারগাঁ থানা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আসাদুল ইসলাম মোল্লার নেতৃত্বে বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের জেলা সহসভাপতি জনাব আব্দুল মজিদ শিকদার ও নারায়ণগঞ্জ সদর উপজেলা দর্জি শ্রমিক কর্মচারি ইউনিয়ন এর সাধারন সম্পাদক জনাব ফিরোজ আহমাদ ভুঁইয়া সোনারগাঁ থানার ওসির সাথে সাক্ষাত করে এই সহযোগীতা কামনা করেন।

জানাযায়, আসছে ১লা মে রোজ বৃহস্পতিবার আন্তর্জাতিক শ্রমিক দিবস আন্তর্জাতিক এবং রাষ্ট্রীয়ভাবে পালিত হবে। সে আলোকে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে কাঁচপুর বাস টার্মিনালে সকাল ৯টায় বিভিন্ন শ্রমিক সংগঠনকে সাথে নিয়ে এক শ্রমিক সমাবেশ এবং র‍্যালি করা হবে। অত্যন্ত সুন্দর ও সু-শৃঙ্খলভাবে এই দিবসটি যথাযথভাবে পালন করবে পরিকল্পনা করেছেন।

উক্ত দিবস উপলক্ষে তাদের অন্যান্য কর্মসূচি মধ্যে আছে, ১। অসহায় দুস্থ শ্রমিকদের মাঝে খাবার বিতরণ ২। ফ্রি ব্লাড গ্রুপিং কার্যক্রম ও ৩। অসহায় দুস্থ শ্রমিকদের সন্তানদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net