1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় নানা অভিযোগে ইউপি চেয়ারম্যানকে অবাঞ্চিত ঘোষণা করে মানববন্ধন - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে অসহায় দুঃস্থ ৮০০ পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ বাঁশখালীতে মোজাম্বিক প্রবাসীদের ইফতার মাহফিলে মোজাম্বিকে দূতাবাস স্থাপনের দাবি সোনারগাঁয়ে ১০০ টাকা চাঁদা না দেওয়ায় ফুটপাত ব্যবসায়ীর মাথা ফাটানোর অভিযোগ ঈদগাঁওয়ে মানব সেবা সোসাইটির উদ্যোগে দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ কোম্পানীগঞ্জে অজ্ঞাত সন্ত্রাসীদের হামলায় আহত ১  ঈদগাঁওয়ে সাধারন শিক্ষার্থীদের সম্মানে উপজেলা শিবিরের ইফতার মাহফিল নোয়াখালীর বসুরহাট পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ দিবস উপলক্ষে মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান  শ্রমিকদের শৃঙ্খলা ও অধিকার প্রতিষ্ঠায় শ্রমিক দল সব সময় সোচ্চার থাকবে: মীর হেলাল এমপি ঈদগাঁওয়ে ইজিবাইক চুরি চক্রের মূল রহস্য উদঘাটন, গ্রেপ্তার-২ ধর্ম আলো বৌদ্ধ বিহারে অষ্ট পরিষ্কার দান ও সংঘদান উৎসব সম্পন্ন 

মাগুরায় নানা অভিযোগে ইউপি চেয়ারম্যানকে অবাঞ্চিত ঘোষণা করে মানববন্ধন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
  • ১৪৮ বার

বিশেষ প্রতিনিধি;

মাগুরা শ্রীপুরের শ্রীকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিরুদ্ধে নানা অভিযোগ এনে তাকে অবাঞ্ছিত ঘোষণা করে মানববন্ধন করেছে শ্রীকোল ইউনিয়নবাসীর ব্যানারে বিএনপি ও এর অঙ্গসংগঠন।

বুধবার (১৬ এপ্রিল) দুপুরে স্থানীয় খামারপাড়া বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ৩ নং শ্রীকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুতুবুল্লাহ হোসেন মিয়া (কুটি) কে অবাঞ্চিত ঘোষণা করেন বক্তারা।
বক্তব্য রাখেন শ্রীকোল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আশরাফুল আলম জোয়ার্দ্দার, উপজেলা বি এন পি নেতা আসাদুজ্জামান খাজা ও আলীম খান, উপজেলা যুবদলের সদস্য সচিব শাহ আলম তুফান, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব হেমায়েত হোসেন, জেলা যুবদলের অন্যতম সদস্য মোঃ মিলন মন্ডল,ও মোঃ টিপুসহ অন্যরা।
মানববন্ধনে বক্তারা বলেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলের কোনো নির্বাচনী বৈধ নয়, সেখানে ইউনিয়ন পরিষদ নির্বাচনের নির্বাচিত চেয়ারম্যান হিসাবে এখন পর্যন্ত মিয়া কুতুবুল্লাহ হোসেন কুটি নিজ ক্ষমতা বলে ইউনিয়ন পরিষদ পরিচালনা করছে। যে কারণে বিভিন্ন সময় এই এলাকায় না না অপপ্রচার ও বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে।

এ সময় গত ১৫ এপ্রিল খামারপাড়া বাজারে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা তোলাকে কেন্দ্র করে সোস্যাইল মিডিয়ায় (ফেসবুকে) বিএনপি নেতাকর্মীদের নামে মিথ্যা অপপ্রচারের বিচারের দাবিও জানান বক্তারা। ক্ষোভ প্রকাশ করে চেয়ারম্যানের উদ্দেশ্য বক্তারা বলেন, আপনার নেত্রী পালিয়ে দিল্লি চলে গেছে,আপনাকেও আরো সময় দিচ্ছি আপনি দিল্লি না যেতে পারলেও আপনার নিরাপদ জায়গায় আপনি চলে যান। সারাদেশে আওয়ামী লীগের কোন ইউনিয়নের চেয়ারম্যান বর্তমানে পরিষদে নাই। আপনি জামিনে মুক্ত হয়ে এসে যদি ভেবে থাকেন যা খুশি তাই করবেন তাহলে আপনি জেগে জেগে স্বপ্ন দেখছেন। আজকে শ্রীকোল ইউনিয়নবাসী আপনাকে অবাঞ্চিত ঘোষণা করেছে, কাল থেকে এমন কি এখন থেকেই আপনাকে আর ইউনিয়ন পরিষদে দেখতে চায় না এলাকাবাসী।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ১৬/৪/২০২৫ইং

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net