1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরার শ্রীপুরে নানা কর্মসূচির মধ্যদিয়ে বাংলা নববর্ষ পালন - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় হাসপাতালে বিশুদ্ধ পানি প্রকল্পের উদ্বোধন করলেন এমপি মনোয়ার হোসেন খান  বাবা-মা দুজনই নেই, অনিশ্চিত ভবিষ্যৎ ১০ বছরের সুরাইয়ার মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মদিনে হাটহাজারী বিএনপির দোয়া মাহফিল রোটারি ক্লাব অব কুমিল্লা মিড টাউনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি জশনে জুলুসে ঈদে-মিলাদুন্নবী চন্দনাইশে পবিত্র রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে র‌্যালি মাগুরার শ্রীপুরে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত  চট্টগ্রামের সাতকানিয়ায় জামায়াতের কর্মী শিক্ষা শিবির দেশ ও মানুষের কল্যাণে কাজের আহ্বান: এমপি শাহজাহান চৌধুরী  মাগুরায় বিভিন্ন প্রকল্পের চেক বিতরণ করলেন মন্ত্রী নিতাই রায় চৌধুরী  মাগুরায় নির্বাচনী গণসংযোগ ও মসজিদের উন্নয়ন প্রকল্পের রড হস্থান্তর  কবি কাজী কাদের নওয়াজের বাড়ি প্রাঙ্গণে সবুজ আন্দোলনের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

মাগুরার শ্রীপুরে নানা কর্মসূচির মধ্যদিয়ে বাংলা নববর্ষ পালন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ৪১৭ বার

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি;

মাগুরার শ্রীপুরে নানা কর্মসূচির মধ্যে দিয়ে পহেলা বৈশাখ বাংলা নববর্ষ পালন সোমবার দিনব্যাপি উদযাপিত হয়েছে। এ উপলক্ষে সকাল সাড়ে ৮ টায় উপজেলা চত্বর থেকে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে এসে শেষ হয়। সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান,

গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা, সাপ খেলা, লোকজ মেলা, যেমন খুশি তেমন সাজ, রচনা প্রতিযোগিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জীর সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টার একান্ত সহকারী মোয়াজ্জেম হোসেন, সহকারী কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ্বাস,

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ ইদ্রিস আলী, শ্রীপুর সরকারি কলেজের অধ্যক্ষ নির্মল কুমার সাহা, শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল আলম জোয়ারদার, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী ও উপজেলা পরিষদের সাবেক ভাইসচেয়ারম্যান মোল্লা মিজানুর রহমান শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, উপজেলা কৃষি অফিসার সালমা জাহান নিপা, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুর রশিদ, যুব উন্নয়ন অফিসার রিয়াজুল আলমসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, রাজনৈতিক নেতৃবৃন্দসহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
পরে উপজেলা শিল্পকলা একাডেমির পরিচালক ও শ্রীপুর প্রেস ক্লাবের সহ-সভাপতি আশরাফ হোসেন পল্টুর সঞ্চালনায় ও একাডেমির শিল্পিবৃন্দ এবং স্থানীয় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পিদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে অতিথিগণ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয় ।

মোঃ সাইফুল্লাহ শ্রীপুর, মাগুরা। ১৫,.০৪.২৫

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net