1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরার শ্রীপুর উপজেলা ছাত্রদল আহ্বায়ক সোহেল মুন্সীকে কারণ দর্শানোর নোটিশ প্রদান! - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীগঞ্জে সাবেক দুই ইউপি সদস্যের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঘন্টাব্যাপী সংঘর্ষে অর্ধ শতাধিক লোক আহত  ভিক্টোরিয়া কলেজ রোভার স্কাউটের সিনিয়র রোভার মেট নির্বাচিত মো. ফয়সাল ভাঙ্গুড়ায় ধর্ষণের অভিযোগে একজন গ্রেপ্তার শ্রীনগরে বিএনপি নেতার হুকুমে সিঙ্গাপুর প্রবাসীরকে মারধরঃ স্বর্ণের চেইন ও টাকা ছিনতাই  চট্টগ্রাম চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযানে অননুমোদিত বীজ বিক্রয়ের অপরাধে ৩০,০০০/- টাকা জরিমানা নকলায় বাস চাপায় স্বদেশ ডায়াগনস্টিক সেন্টারের পরিচালকের মৃত্যু ঈদগাঁওর জালালাবাদে পানিবন্দী মানুষের পাশে যুবনেতা কামাল হোসেন  ঈদগাঁওয়ে শাহ ফকির বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাই সম্পন্ন  নোবিপ্রবিতে কোষাধ্যক্ষ হওয়ার আলোচনায় আওয়ামীপন্থী শিক্ষক নেতা ড. রাকিবুল ইসলাম কলা ভর্তি জীপ গাড়ি আটকে চাঁদা দাবীর অভিযোগ 

মাগুরার শ্রীপুর উপজেলা ছাত্রদল আহ্বায়ক সোহেল মুন্সীকে কারণ দর্শানোর নোটিশ প্রদান!

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ৫৭১ বার

বিশেষ প্রতিনিধি;

মাগুরা জেলার শ্রীপুর থানা ছাত্রদলের আহ্বায়ক মুন্সী ইয়াছিন আলী সোহেলকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেছে ছাত্রদলের কেন্দীয় শাখা। ২৩ এপ্রিল বুধবার ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত একটি পত্রে আগামী ২৫ এপ্রিল শুক্রবারের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা কেন গ্রহণ করা হবেনা এর কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে।

এর আগে তার বিরুদ্ধে এক শিক্ষককে অপহরণ ও জোরপূর্বক চাঁদা আদায়ের গুরুতর অভিযোগ উঠে। এঘটনায় ভুক্তভোগী শিক্ষক ফয়জুর রহমান ১৮ এপ্রিল ২০২৫ মাগুরার শ্রীপুর থানায় একটি মামলা দায়ের করেন (মামলা নম্বর: ১২)।

স্থানীয় সূত্রে জানা গেছে, মুন্সী সোহেলের সঙ্গে ছাত্রদলের আরও কয়েকজন নেতাকর্মী এসব কর্মকাণ্ডে জড়িত। অভিযুক্তদের মধ্যে আছেন সোহেলের ঘনিষ্ঠ সহযোগী আলামিন, রাজ্জাক, শুকুর ও লিপ্টন। অভিযোগ অনুযায়ী, গত ৭ এপ্রিল রাত ৮টার দিকে সোহেলের নির্দেশে আলামিন ও রাজ্জাক শিক্ষক ফয়জুর রহমানের স্ত্রী শামীম লাকনুর কাছ থেকে নগদ ১ লাখ টাকা এবং ২ লাখ টাকার একটি চেক আদায় করেন। পরবর্তীতে তারা সেই অর্থ মুন্সী সোহেলের হাতে তুলে দেন।

অন্যদিকে, ভুক্তভোগী শিক্ষক ফয়জুর রহমান বলেন, “মুন্সী সোহেল ও তার সহযোগীরা আগেও আমার এলাকায় চাঁদাবাজি করেছিলেন। আমি তখন বিষয়টি বিএনপির উর্ধতন কর্মকর্তাদের জানালে তারা আমার উপর ক্ষীপ্ত হয়, পরে আমাকে বিভিন্ন হুমকি ধামকি দিয়ে চাঁদা দাবি করে তারা। চাঁদা না দিলে এলাকায় থাকতে পারবেন না বলেও হুমকি দেয় তারা।”

তিনি আরও বলেন, “এ ঘটনার জেড়ে ধরেই পরে ৭ এপ্রিল সোমবার বিকালে আমাকে ফোন করে ডেকে নিয়ে তাদের অফিসে জিম্মি করা হয় এবং মোটা অঙ্কের টাকা দাবি করা হয়। আমার স্ত্রী বাধ্য হয়ে নগদ এক লক্ষ টাকা দেয়। এরপর থানায় মামলা করেছি এবং এখন আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা কামনা করছি।”

বিশেষ প্রতিনিধি, শ্রীপুর, মাগুরা।
তাং ২৪/৪/২০২৫ইং

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে কুমিল্লায় নারী সমাবেশ কুমিল্লা প্রতিনিধি।। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের আওতায় আগামী বছর আরও বিপুল সংখ্যক পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। একই সঙ্গে কৃষক কার্ড প্রদান, কৃষি ঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ এবং নারীদের জন্য পরিবহন সুবিধা নিশ্চিত করাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে সরকার কাজ করছে। রোববার (১৭ মে) কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তন আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সরকার কৃষকদের সহায়তায় বাস্তবমুখী বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। কৃষিকে আরও লাভজনক ও টেকসই করতে কৃষি সহায়তা কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার লক্ষ্যে কাজ চলছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত মাদক, গুজব ও বাল্যবিবাহ প্রতিরোধ, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, নারীদের জন্য গাড়ি এবং খাল খননসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়। বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা মমতাজ এবং শিক্ষক কহিনুর কবিতা। স্বাগত বক্তব্য দেন কুমিল্লা জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ নূরুল হক। জেলা তথ্য অফিস, কুমিল্লা, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসন, বরুড়ার সহযোগিতায় এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net